রাশিয়ার একটি মহাকাশ যান নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে রাশিয়ার মহাকাশ সংস্থা।
মনুষ্যবিহীন যানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য প্রয়োজনীয় সরবরাহ নিয়ে যাবার জন্য কাজাখস্তান থেকে উৎক্ষেপন করা হয়। রওনা হবার কিছুক্ষণ পর নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কার্গো জাহাজটির। প্রগ্রেস এম-টোয়েন্টি সেভেন-এম নামের যানটি এখন মহাশূন্যে নিয়ন্ত্রণহীন অবস্থায় ঘুরছে বলে সংবাদ সম্মেলনে জানান সংস্থার কর্মকর্তারা।
মহাকাশ যানটির পক্ষে মহাকাশ স্টেশনে পৌঁছানো আর সম্ভব নয় জানান কর্মকর্তারা। যানটি পৃথিবীর বায়ুমন্ডলেই বিধ্বস্ত হবে বলে আশঙ্কা করছে মহাকাশ সংস্থাটি।







