চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়তি থামিয়ে দিয়েছে এক স্বাপ্নিক রোমানার জীবন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

দারিদ্র্যের সঙ্গে লড়াই করে স্নাতকোত্তর শেষ করলেও নির্মম নিয়তির কাছে শেষ পর্যন্ত হার মানতে হচ্ছে রোমানা খাতুনের (২৪)।

অল্প বয়সে দুটি কিডনিই বিকল হওয়ায় স্বপ্ন ভেঙে খানখান মেয়েটির। সপ্তাহে দুদিন কিডনি ডায়ালাইসিসের মাধ্যমে তার শরীরের রক্ত পরিশোধন চলছে। ডায়ালাইসিস নিয়ে কোনো রকমে বেঁচে থাকতে হচ্ছে। চিকিৎসা আর ডায়ালাইসিসের খরচ জোগাতে পরিবার নিঃস্ব প্রায়। চিকিৎসকেরা দ্রুত মেয়েটিকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন।

ছোটবেলা থেকে অভাবের সঙ্গে লড়াই করা রোমানা কখনো হারেননি। এইচএসসি পাসের পর স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হয়েছেন বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে। অভাবের মধ্যেই মেসে থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পড়াশোনা করেছেন।

Banglabid

স্নাতকোত্তর পরীক্ষার আগেই বাবা হাবিবুর রহমান মারা যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটির অবর্তমানে দুই ভাইবোনের পড়াশোনা বন্ধের উপক্রম হয়। সংসার আর পড়াশোনার খরচ চালাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েন মা রওশন আরা। বাবা হারানোর ভাগ্যবিপর্যয় আর অভাবের কাছে তবুও হার মানেননি। অভাবের সঙ্গে লড়াই করেই মায়ের কষ্টে জোগানো টাকায় পড়াশোনা চালিয়ে গেছেন।

অভাব আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করে স্নাতকোত্তর শেষ করলেও নির্মম নিয়তির কাছে শেষ পর্যন্ত হার মানতে হচ্ছে তাকে। অল্প বয়সে দুটি কিডনিই বিকল হওয়ায় স্বপ্ন ভেঙে খানখানতার। চাকরির বদলে সপ্তাহে দুদিন কিডনি ডায়ালাইসিসের মাধ্যমে তার শরীরের রক্ত পরিশোধন চলছে। ডায়ালাইসিস নিয়ে কোনো রকমে বেঁচে থাকতে হচ্ছে।

চিকিৎসা আর ডায়ালাইসিসের খরচ জোগাতে পরিবার আর্থিকভাবে নিঃস্ব। চিকিৎসকেরা দ্রুত মেয়েটিকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। কিন্তু কিডনি প্রতিস্থাপনের খরচ জোগানোর সামর্থ্য নেই পরিবারের। পরিবারের কারও সঙ্গে টিস্যু ম্যাচ না করায় মিলছে না কিডনিও।

Reneta

রোমানা বেঁচে থাকার স্বপ্ন দেখছেন, কিন্তু অর্থাভাব আর হতাশা-নিরাশায় ক্রমেই সেই স্বপ্ন ক্ষীণ হয়ে আসছে।

এখন মেয়েটির চলাফেরা, খাওয়াদাওয়া—সবকিছুই সীমিত, কাজ করতে পারেন না, দূরে কোথাও যেতে পারেন না। সব সময় অসুস্থতা অনুভব করেন।

রোমানা খাতুনের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের দামগাছা গ্রামে। বগুড়া শহরে মেসে থেকে পড়াশোনা করেছেন তিনি। সপ্তাহে দুদিন বাড়ি থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলোজি বিভাগে এসে ডায়ালাইসিস নিতে হচ্ছে।

রোমানা খাতুন বলেন, ‘স্নাতকোত্তর পাসের পর চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে বলেন, কিডনির সমস্যা। গত বছরের শেষ দিকে ঢাকায় কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক হারুন-উর-রশীদের সঙ্গে সাক্ষাৎ করি। পরীক্ষা-নিরীক্ষার পর তিনি জানান, দুটি কিডনিই বিকল। দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। কিডনি প্রতিস্থাপন না করা পর্যন্ত তিনি ডায়ালাইসিস নেওয়ার পরামর্শ দেন। এরপর কয়েক মাস ধরে চলছে ডায়ালাইসিস নিয়ে বেঁচে থাকার চেষ্টা। সপ্তাহে দুদিন ডায়ালাইসিস নিতে হয়। দু-এক দিন দেরি হলেই সিরাম ক্রিয়েটিনিনের মাত্রা অনেক বেড়ে যায়।’

ছোট ভাই বিশ্ববিদ্যালয় ছাত্র ইমরান হোসেন বলেন, ‘পরিবারের দু-একজন কিডনি দিতে চান। কিন্তু রক্তের গ্রুপ ও টিস্যু মিলছে না। সহজে কিডনিদাতাও মিলছে না। তা ছাড়া কিডনি প্রতিস্থাপন করতে ৮ লাখ থেকে ১০ লাখ টাকা দরকার। সেই অর্থ জোগানোর সামর্থ্য আমাদের নেই। ২৪ শতকের একখণ্ড জমি আর বসতঘরটুকু সম্বল।’

তিনি আরও বলেন, ‘আপাকে বাঁচাতে সংসারের সর্বস্ব বিক্রি করতে হয়েছে। এখন আমার পড়াশোনার ভবিষ্যৎও অনিশ্চিত। কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক হারুন-উর-রশীদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। আপা বাঁচতে চান। পৃথিবীকে উপভোগ করতে চান। আমাদের সামর্থ্য নেই। কেউ যদি আপাকে বাঁচাতে সহানুভূতির হাত বাড়িয়ে দিতেন, তবে আমার আপা বেঁচে যেতেন।’

সাহায্য পাঠানোর ঠিকানা
মো. ইমরান হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর ০৩৪৩৪০০২৩৫৭, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, বগুড়া শাখা। বিকাশ ০১৪০৮৬৭৭০৮৩।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোমানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদেশে ‘গোপন অর্থ-সম্পত্তি’ বিষয়ে ভারতের বিশেষ সুযোগ ঘোষণা

আগস্ট ১৫, ২০২৬

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে সুখবর

আগস্ট ১৫, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে রেকর্ড ‘টাইমিং’য়ে স্বর্ণ জয় রাফির

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৪৭

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT