চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসীর গুলিতে দেশে বাবা আর বিদেশে সেনা সদস্য ছেলে নিহত

শাহীনা আজমীনশাহীনা আজমীন
১:৩০ অপরাহ্ন ২৫, সেপ্টেম্বর ২০১৭
বরিশাল, বাংলাদেশ
A A

দেশের মাটিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত পুলিশে কর্মরত মো. রফিকুল ইসলাম হাওলাদারের মৃত্যুর ১৪ বছর পর এবার বিদেশের মাটিতে সন্ত্রাসীদের হাতে নিহত হলেন তারই ছেলে সেনা সদস্য মনোয়ার হোসেন হাওলাদার।

মনোয়ার  প্রায় ১৫ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন। আট বছর আগে বিয়ে করেন তিনি। মা, স্ত্রী ইভা , পাঁচ বছরের মেয়ে ইলমন ও দেড় বছরের মেয়ে তাসমীমকে বরিশাল নগরীর জিয়া সড়কের বাড়ীতে রেখে গত জুন মাসে শান্তি মিশনে যোগ দিতে দেশ ত্যাগ করেন মনোয়ার।

১০ মাসের জন্য বিদেশে যাওয়ার সময় স্ত্রী ও মা’কে বলেছিলেন ১০ মাসের আগেই ফিরে আসবো। মনোয়ার ফিরছেন ঠিকই তবে লাশ হয়ে। মনোয়ারের ফিরে আসার সেই আনন্দ অপেক্ষা এখন পরিণত হয়েছে বিষাদে। স্ত্রী সন্তানদের চোখে এখন শুধুই অশ্রু।দেড় বছরের শিশু অবুঝ তাসমীম এখনো জানেনা নাে ফেরার দেশে চলে যাওয়া তার বাবা আর কখনোই তাকে আদর করে কোলে নেবেনা।

নিহত মনোয়ারের অপর ভাই  মাস্টার্সে অধ্যয়নকালে সড়ক দুর্ঘটনায় নিহত হন। বৃদ্ধ মা রওশওন আরার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছেলে রবিউল ইসলাম পুলিশের চাকুরি পেয়ে বর্তমানে খুলনায় ট্রেনিং-এ রয়েছেন। তিন ভাইয়ের একমাত্র বোন স্বামী-সন্তান নিয়ে ঢাকায় বসবাস করেন।

বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহনে পারিবারিক কবরস্থানে মনোয়ারের লাশ দাফন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবারের সদস্যরা।

আফ্রিকার মালিতে শনিবার সন্ত্রাসীদের পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে মনোয়ার সহ ৩ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। এসময় আহত হন আরও ৪ জন।

Reneta

 

Jui  Banner Campaign
ট্যাগ: নিহতমনোয়ারমালিসন্ত্রাসী হামলাসেনা সদস্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আমার সম্পদের সম্পূর্ণ হিসাব প্রকাশ করেছি: শফিকুল আলম

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৫০টি গাড়ি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ছবি: সংগৃহীত।

সিপিআই ২০২৫: দুর্নীতির তালিকায় বাংলাদেশ আরও পিছিয়ে, অবস্থান ১৩তম

ফেব্রুয়ারি ১০, ২০২৬

হতাশা কাটিয়ে নামিবিয়ার বিপক্ষে জয় তুলল নেদারল্যান্ডস

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পুকুরে মিললো বিপুল পরিমাণ অস্ত্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT