চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিহত নক্ষত্র’ ক্র্যাক প্লাটুনের গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ন ১৪, মার্চ ২০২২
বিনোদন
A A

মুক্তিযুদ্ধকালীন ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছিলেন। পরবর্তীকালে সেই তরুণদের সংগঠিত দল ‘ক্র্যাক প্লাটুন’ নামে পরিচিতি পায়। ওই দলের এক মহান শহীদ সদস্যের জীবনী উপজীব্য করে নাটক তৈরি করলেন এ সময়ের আলোচিত নাট্য নির্মাতা সঞ্জয় সমদ্দার।

নাটকটির নাম ‘নিহত নক্ষত্র’। কে সেই ‘ক্র্যাক প্লাটুন’ মহান সদস্য? সঞ্জয় সমদ্দার বলেন, এখনই জানাতে চাই না। একটু চমক হিসেবে রাখতে চাই। তবে এতটুকু জানাই, তার চরিত্রে অভিনয় করবেন জিয়াউল ফারুক অপূর্ব।

‘নির্মাণে বিভিন্ন সীমাবদ্ধতা থাকার পরও চেষ্টা করেছি মহান মুক্তিযুদ্ধের ওই প্রেক্ষাপট তুলে আনতে। কাজটি জন্য বাড়তি চেষ্টা করতে হয়েছে। সবচেয়ে বেশি সময় ব্যয় হয়েছে চিত্রনাট্যের কাজে। এরপর বিভিন্নভাবে এক্সকিউশন করতে হয়েছে।’

সঞ্জয় সমদ্দার মনে করেন, মুক্তিযুদ্ধ ৯ মাস ধরে হলেও ওই সময় হাজার হাজার গল্প তৈরি হয়েছে। তৎকালীন অনেক ঘটনা এখনও মানুষের অজানা। সত্য সেইসব ঘটনা যদি মানুষ সঠিকভাবে জানতে পারে, তাহলে আরও দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।

কাজটি পুরোটাই মমতা ও আবেগ মিলিয়ে নির্মাণ করেছেন বলে জানান সঞ্জয় সমদ্দার। গল্পটি যখন তিনি জেনেছেন, নিজেও দারুণ আবেগ প্রবণ হয়ে ভেবেছেন নতুন প্রজন্মকে এ গল্পটি অবশ্যই দেখানো উচিত।

Reneta

সঞ্জয় সমদ্দার, এ গল্পটি দেখলে মানুষ বুঝবে তখনকার দিনে মা তার সন্তানের চেয়ে দেশ ও দেশের স্বাধীনতা কতটা ভালোবাসতো। আবার মাকে রেখে সন্তানের যুদ্ধে যাওয়ার ঘটনা পরিচিত হলেও এর মধ্যেও অনেক ঘটনা আছে।

”নিহত নক্ষত’ দেখলে এ প্রজন্ম অনেকটাই হয়তো বুঝতে পারবে, কত অসাধারণ সব ত্যাগের বিনিয়মে দাঁড়িয়ে আছে আমাদের দেশ।”

‘ক্র্যাক প্লাটুন’-এর এক সদস্যের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। ইতোমধ্যে তার একটি লুকও প্রকাশ পেয়েছে।

পরিচালক বলেন, অপূর্ব ভাই কাজটি প্রতি একটু বেশি আন্তরিকতা দেখিয়েছেন। তিনি যেমন কাজটির প্রতি যত্নশীল ছিলেন তেমনি মনোযোগীও ছিলেন। তার সহযোগিতার জন্য ক্র্যাক প্লাটুন কাজটি সঠিকভাবে করা আমার জন্য সহজ হয়ে গেছে। এছাড়া অন্য শিল্পীরাও নিজেদের সেরা সাপোর্ট দিয়েছেন। ২৬ মার্চ একটি বেসরকারি টিভিতে নাটকটি প্রচার হবে।

ইসতিয়াক অয়নের চিত্রনাট্যে ‘নিহত নক্ষত’-এ আরও অভিনয় করেন মনিরা মিঠু, জয় রাজ, সায়েম সামাদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপূর্বমনিরা মিঠুলিড বিনোদনসঞ্জয় সমদ্দার
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা একটি বৈশ্বিক সংকটের মধ্যে আছি: ববি হাজ্জাজ

এপ্রিল ৩, ২০২৬

ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

এপ্রিল ৩, ২০২৬

স্থিতিশীল কাঁচাবাজার, তবে কমেনি সোনালি মুরগীর দাম

এপ্রিল ৩, ২০২৬

চলচ্চিত্র দিবসে এফডিসি গিয়ে কেন ‘বিব্রত’ হলেন ওমর সানী?

এপ্রিল ৩, ২০২৬

ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না: চীন

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT