চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী দফায় দফায় বৈঠক ও হতাহতদের বিষয়ে খোঁজ নিচ্ছেন: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৮
রাজনীতি
A A

নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহতদের লাশ ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার, এছাড়া প্রধানমন্ত্রী দফায় দফায় বৈঠক ও হতাহতদের বিষয়ে খোঁজ নিচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: ‘হতাহতদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকার যথেষ্ট আন্তরিক। আমাদের নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দফায় দফায় বৈঠক করছেন ও খোঁজ খবর নিচ্ছেন। নেপালকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।’

এ বিষয়ে আওয়ামী লীগের গৃহীত পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন: ‘আমাদের সংসদ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। এয়ারলাইন্সের অফিসে যে ফোন নম্বরগুলো দেওয়া ছিলো, সেগুলোতে এখন পাওয়া যাবে না সেটাই স্বাভাবিক। সেজন্য আমাদের এমপি মহানগরের নেতা এবং রাজশাহীসহ যে সকল এলাকার মানুষ রয়েছে তাদের স্বজনদের খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।’

এসময় তিনি বিএনপি’র সমালোচনা করে বলেন: ‘আদালতের বিষয় রাজনীতির মাঠে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিএনপি।’

বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় থাকার নজির আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরনেপালে উড়োজাহাজ বিধ্বস্তলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT