প্যারিস হামলায় নিহতদের স্মরণে শুক্রবার রাষ্ট্রীয় ভাবে ‘স্মরণ অনুষ্ঠান’ পালন করছে ফ্রান্স। দু’সপ্তাহ আগে প্যারিসে স্মরণ কালের নারকীয় হামলায় নিহতদের স্মতিতে এ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই হামলায় ১৩০ জন নিরীহ নারী-পুরুষ নিহত হয়।
স্মরণ অনুষ্ঠানে ১,০০০ মানুষ অংশ নেবে বলে আয়োজকরা আশা প্রকাশ করলেও অনেক বেশি সংখ্যক মানুষ অংশ নিচ্ছে বলে জানা গেছে। এ উপলক্ষে ফরাসি সরকারের পক্ষ থেকে নাগরিকদের নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য অনুরোধ করা হয়েছে।
১৩ নভেম্বরের ওই হামলায় রেস্টুরেন্ট-নাইট ক্লাবের পাশাপাশি হামলা চালানো হয় একটি কনসার্ট হলে। বন্দুকধারীরা এসব স্পটে হামলা চালানোর পাশাপাশি প্যারিসের ফুটবল স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী হামলা চালানো হয়। এ সময় ফ্রান্স ও জার্মানির মধ্য প্রীতি ম্যাচ চলছিলো। ওই দিন সব থেকে বেশি ৮৯ জন নিহত হয় কনসার্ট হিলে।
হামলায় ৭ থেকে ৮ জন অংশ নেয় বলে নিশ্চত করে ফ্রান্স কর্তৃপক্ষ। যার মধ্যে পাঁচ হামলাকারী নিহত হয়। অন্যরা পালিয়ে যেতে সমর্থ হয়। এরপরই জঙ্গি গোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট) এই হামলার দায় স্বীকার করে বিবৃতি প্রকাশ করে।






