চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধ অমান্য করেই মেঘনার ডেঞ্জার জোনে চলছে নৌযান

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৪:২১ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলা থেকে বিভিন্ন রুটে মেঘনা নদীর ডেঞ্জার জোনে চলছে নৌযান। প্রতিদিন এসব রুটে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন হাজারো মানুষ।

বিআইডাব্লিউটিএ-এর নির্দেশ অনুযায়ী মার্চ থেকে অক্টোবর পর্যন্ত ৮ মাস ভোলার মেঘনার ১৯০ কিলোমিটার এলাকা ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করা রয়েছে। সি সার্ভে ছাড়া সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে উপকূলের বিভিন্ন এলাকায় দিয়ে চলছে ফিটনেস ও অনুমোদনবিহীন ছোট লঞ্চ ও ইঞ্জিন চালিত ট্রলার।

বিশেষ করে ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট, দৌলতখান-মির্জাকালু থেকে চর জহিরুদ্দিন ও লক্ষ্মীপুরের আলেকজ্যান্ডার-রামগতি, তজুমদ্দিন ও চরফ্যাশন থেকে মনপুরা এবং মুজিবনগর, কুকরী-মুকরী, ঢালচর, পটুয়াখালীর বাউফলসহ বিভিন্ন চরাঞ্চল ও উপ-দ্বীপগুলোতে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছে কয়েক লাখ মানুষ।

সি-ট্রাক বন্ধ হয়ে যাওয়ায় জরুরি দরকারে বাধ্য হয়েই নৌপথে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বলে জানান যাত্রীরা। যথেষ্ট পরমাণে সি-ট্রাক ও ফেরি চালু থাকলে এই সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান তারা।

অনিরাপদ লঞ্চ চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি করেছে বিআইডব্লিউটিএ।

Reneta

প্রতিষ্ঠানটির নৌ ট্রাফিক ইন্সপেক্টর মো. নাসিম মিয়া জানান, ডেঞ্জার জোনে যেসব অবৈধ নৌযান চলাচল করে সেগুলোর ব্যাপারে ইতোমধ্যে একাধিকবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং জেলা প্রশাসনের সহায়তায় আগামী সপ্তাহে আবারও মোবাইল কোর্ট চালু করা হবে। এরপর পর্যায়ক্রমে আটকের ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

দুর্ঘটনায় প্রাণহানীর আগেই ভোলার এসব ডেঞ্জার জোনে নৌ-যান চলাচল বন্ধ ও সরকারী সি-ট্রাক অথবা নিরাপদ লঞ্চ চালু হবে এ প্রত্যাশা জেলাবাসীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রূপনগর থানা বিএনপির নতুন আহ্বায়ক এম আশরাফুল ইসলাম।

রূপনগরে বিএনপির নতুন আহ্বায়ক এম আশরাফুল ইসলাম

জুলাই ১৪, ২০২৬

স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬

জুলাই ১৪, ২০২৬
জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ | Balen Shah | Nepal | Prime Minister of Nepal

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT