চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞা তুলে না নিলে এফডিসিতে আসব না: বাপ্পারাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ন ২৬, আগস্ট ২০১৭
বিনোদন
A A
বাপ্পারাজ

বাপ্পারাজ

‌‘আপনারা যদি সব নিষেধাজ্ঞা, মামলা তুলে না নেন, তাহলে এফডিসিতে আর আসব না। হয়তো এটাই হবে আপনাদের সঙ্গে শেষ দেখা।’ বললেন নায়করাজ রাজ্জাকের বড় ছেলে বাপ্পারাজ। আজ ২৬ আগস্ট শনিবার এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে নায়করাজ রাজ্জাক স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিল আয়োজন করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবার। এখানে বক্তব্য রাখেন তিনি।

বাপ্পারাজ আরও বলেন, ‘আমিও হয়তো ভুল করে অনেক কথা বলেছি। আমাকে ক্ষমা করে দেবেন। আমি ভুল করেছি এজন্য নোটিশ পাঠানোর দরকার নেই। শাকিব ভুল করেছে এজন্য বয়কট করার দরকার কী? শাকিবকে ডাকলে শাকিব আসবে না কেন? আসুন আমরা সব ভুলে আবারও একসঙ্গে কাজ করি। এ অবস্থা চলতে থাকলে চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে। এটা আমরা কখনোই চাই না।’

সাধারণত এফডিসিতে আয়োজিত যে কোনো শোক সভায় চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের তেমন অংশগ্রহণ দেখা যায় না। কিন্তু আজকের আয়োজনটি ছিল অন্যরকম। অনুষ্ঠান ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও ১০টা থেকেই আসতে শুরু করেন তারকা শিল্পীরা। সবাই ছিলেন গম্ভীর আর তাদের পোশাকে ছিল শোকের ছায়া।

নায়করাজ রাজ্জাকের শোক সভায় আসা অতিথিরা
নায়করাজ রাজ্জাকের শোক সভায় আসা অতিথিরা

রাজ্জাককে স্মরণ করতে আজকের অনুষ্ঠানে এসেছিলেন ফারুক, আলমগীর, সোহেল রানা, সুচন্দা, রোজিনা, চম্পা, ফেরদৌস, নূতন, ওমর সানী, আমজাদ হোসেন প্রমুখ। আরও ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জাযেদ খান, প্রযোজক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিবেশক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ, বাংলাদেশ চিত্রগ্রাহক সংস্থার সভাপতি আব্দুল লতিফ বাচ্চু, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। ছিলেন নায়করাজ রাজ্জাকের দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট।

Jui  Banner Campaign
ট্যাগ: বাপ্পারাজরাজ্জাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোট নিয়ে জাতিসংঘ যে বার্তা দিল

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটের রাজনীতির নির্মম সত্য, যে সিনেমাগুলো অবশ্যই দেখা উচিত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই

চট্টগ্রামে ১০ লাখের বেশি টাকা ও ১টি নোয়া মাইক্রোবাস আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT