পুরো ক্রীড়া দলকে রিও অলিম্পিকসে নিষিদ্ধ করা না হলেও রাশিয়ার
অ্যাথেলেটদের অংশ নেয়ায় অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এই ঘটনায় রুশ সরকারের
সঙ্গে দূরত্ব বাড়ছে আয়োজক দেশ ব্রাজিল ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির।
ডোপিং’এ অভিযুক্ত রাশিয়ান ক্রীড়াবিদদের সম্পর্কে বলা হয়েছিল, যে ২৮টি ইভেন্টে পদকের লড়াই হবে, সেই ইভেন্ট সংশ্লিষ্ট ফেডারেশনগুলোই ঠিক করবে রুশ অ্যাথেলেটদের ভবিষ্যত।
তারই প্রতিক্রিয়ায় রাশিয়ান ৭ সাঁতারু ও তিন রোয়ারকে অলিম্পিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই তালিকায় আরো নাম যোগ হওয়ার শঙ্কা রয়েছে দেশটি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অলিম্পিকস দেখতে ব্রাজিল সফরে আসছেন না বলে জানিয়েছেন রাশিয়ার কর্মকর্তারা।
ওদিকে গেমস ভিলেজ নিয়ে অংশগ্রহণকারী দেশগুলো জানিয়ে যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। আগের দিন ভিলেজ বর্জন করা অস্ট্রেলিয়া দল তাদের মতো পরিবর্তন করেছে।
পর্তুগিজরা গেমস ভিলেজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করলেও একই বিষয়ে নাখোশ সুইডিশরা।








