চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষিদ্ধ হওয়া ছাড়া বোলারদের যা ইচ্ছা করতে দেন কোহলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ন ০৩, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক বিরাট কোহলি। যখনই তার কোনো সতীর্থ বোলার উইকেট পান, সবার আগে আগ্রাসী ভঙ্গিতে উল্লাস করতে করতে এগিয়ে আসেন ভারত অধিনায়ক। ফিল্ডিং করার সময় আগ্রাসন ও স্লেজিংয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানের মনোবল গুঁড়িয়ে দিতে ওস্তাদ তিনি। তার অধিনায়কত্বে বিশ্বের অন্যতম সেরা আক্রমণাত্মক পেস বোলিং লাইনআপ পেয়েছে ভারত।

কোহলির আমলে কী করে এত শক্তিশালী হয়ে উঠেছে ভারতের পেস বোলিং অ্যাটাক? জবাবটা দিয়েছেন টেস্টে তার অন্যতম ভরসা ইশান্ত শর্মা। বিসিসিআই ওয়েবসাইটে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে অনলাইন আলাপনের এক পর্যায়ে ইশান্ত জানিয়েছেন, শুধু নিষিদ্ধ হওয়া ছাড়া বোলারদের যা ইচ্ছে করার স্বাধীনতা দেন কোহলি।

‘তিনি নিজে একজন আগ্রাসী অধিনায়ক। যখন আগ্রাসী মনোভাব দেখায় সেটা সে ভালোবাসে। এজন্য কাউকে সে কখনো কিছু বলেনি।’

‘সে আমাকে সবসময়ই বলে যা ইচ্ছে করো, শুধু নিষিদ্ধ হয়ো না। একবার আমি শ্রীলঙ্কায় নিষিদ্ধ হলাম, সে আমাকে একই কথা বললো, যাতে নিষিদ্ধ না হই সেদিকটা খেয়াল রাখতে বললো।’

২০১৭ সালে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথের সঙ্গে ইশান্ত শর্মার মুখভঙ্গি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেটি নিয়েও কথা তুলেছেন ভারতীয় পেসার।

‘আমরা পুনেতে হেরে পিছিয়ে ছিলাম। সিরিজটা তাতে ঝুলে গেল। পরের টেস্টে বেঙ্গালুরুতে বল ওঠা-নামা করছিল। ব্যাটসম্যানকে আপসেট করার জন্য আপনি যা করার তাই করবেন। আমিও সর্বোচ্চ চেষ্টা করছিলাম স্মিথের মনোযোগ নষ্ট করতে। কারণ জানতাম স্মিথের উইকেটটা পেলেই আমরা জিতে যাব। তাই সর্বোচ্চ চেষ্টা করছিলাম ওকে স্বস্তির জায়গা থেকে সরিয়ে আনতে।’

Jui  Banner Campaign
ট্যাগ: ইশান্তকোহলিভারতমায়াঙ্কলিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT