পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠী লস্কর ই জাংভি গ্রুপের নেতা মালিক ইসহাককে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে দেশটির পুলিশ বাহিনী। এক সপ্তাহ আগে ইসহাককে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, পাঞ্জাবের মুজাফফরগড় জেলায় মালিক ইসহাককে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় তার সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে ওই বহরে হামলা চালায়।সেসময় পুলিশে সঙ্গে বন্দুকযুদ্ধে ইসহাক এবং তার দুই ছেলেসহ মোট ১১ জন নিহত হয়।
শিয়া মুসলিমদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের কয়েকটি বড় হামলার পেছনে এই লস্কর ই জাংভি সংগঠন দায়ী বলেও দাবি করেছে পাকিস্তান পুলিশ।
ওই বন্দুকযুদ্ধে ৬ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলে পাঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।







