চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশো-তিশার ‘ভুল এই শহরের মধ্যবিত্তদেরই ছিল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০২০
বিনোদন
A A

শহরের দেয়ালে দেয়ালে আর বাড়ির ফটকে বাড়ছে ‘টু লেট’ বিজ্ঞাপনের সংখ্যা। করোনাকালে টিকতে না পেরে এই শহর ছেড়ে গ্রামে ফিরে যাচ্ছেন মধ্যবিত্তরা। দৈনিক পত্রিকায় এমন একটি সংবাদ আর বাড়ি ফেরার করুণ ছবি থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘ভুল এই শহরের মধ্যবিত্তদেরই ছিল’।

আবেগী আর করুণ একটা সংসারের গল্পে সাজানো এই নাটকটি রচনা ও নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। সিএমভি’র ব্যানারে নির্মিত এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা।

৭ দিনের ঈদ আয়োজনের অন্যতম শেষ চমক হিসেবে বিশেষ নাটকটি একটি টেলিভিশনে প্রচারের পর শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

নাটকটি নির্মাণ সম্পর্কে এর নির্মাতা মাহমুদুর রহমান হিমি বলেন, ঈদের কয়েকদিন আগে দেশের একটি শীর্ষ দৈনিকের ব্যাকপেইজে বড় একটি ছবি চোখে পড়ে আমার। যেখানে দেখা গেছে, একটি ছোট পিকআপের পেছনে কিছু আসবাবপত্র নিয়ে বসে আছে ছোট্ট একটা বাচ্চা ও তার বাবা-মা। খবরটা হলো, এই ছোট পরিবারটি শহরে টিকতে না পেরে ফিরে যাচ্ছে গ্রামে। ঘটনাটি আমাকে নাড়া দেয়। এরপর দ্রুত সময়ের মধ্যে সেই ছবি আর খবরের সূত্র ধরে একটি গল্প দাঁড় করি। এমনকি নাটকের দৃশ্যে ঠিক একই ছবির মতো দৃশ্য তৈরির চেষ্টা করি। আমার ধারণা, কাজটি মানুষের হৃদয় ছোঁবে।

নির্মাতা-নাট্যকার হিমির ভাষায় নাটকটির গল্প সংক্ষেপ এমন, সাধারণত মানুষকে আমরা দুই ভাগে ভাগ করি। চরিত্রের ভিত্তিতে দুই ধরণের- ভালো মানুষ আর খারাপ মানুষ। বুদ্ধিমত্তার ভিত্তিতেও দুই ধরনের- চালাক আর বোকা। তবে অর্থনীতির ভিত্তিতে মানুষকে তিনভাগে ভাগ করা হয়েছে। সেটি হলো উচ্চবিত্ত আর নিম্নবিত্তের মাঝখানে চ্যাপ্টা হয়ে যাওয়া মধ্যবিত্ত।

সেই মধ্যবিত্ত সমাজের একজন নাগরিক প্রতিনিধি আশফাক। স্ত্রী আর সন্তান নিয়ে শহরে তার সাদামাটা সংসার। যে স্বপ্ন নিয়ে এই শহরে সে এসেছিল, সেই শহর ছেড়ে যেতে হবে- তা কখনো ভাবেনি। সব স্বপ্ন কি তাহলে ধূলিসাৎ হয়ে গেল নিজেদের ভুলে? নাকি মধ্যবিত্তদের স্বপ্ন দেখাই ভুল? ভেবে উত্তর পায় না আশফাক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোতানজিন তিশাতিশানিম্নবিত্তনিশোমধ্যবিত্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিদিনের টুথপেস্টেই কি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি?

জুলাই ২৬, ২০২৬

আধুনিক সেনাবাহিনী গড়তে যা বললেন প্রধানমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

দুর্ঘটনায় ন্যু ক্যাম্পে একজনের মৃত্যু

জুলাই ২৬, ২০২৬

সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনার দাবি আমলে নেওয়ার মতো নয়

জুলাই ২৬, ২০২৬

পরিত্যক্ত ভবনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT