সবচেয়ে বড় ডিম্বাকৃতির হীরা নিলামে উঠিয়েছে যুক্তরাজ্য। নিলাম প্রতিষ্ঠান সোথেবাই এই হীরা নিলামে উঠিয়েছে।
১০ দশমিক ১ ক্যারটের এই হীরার রঙ নীল। ধারণা করা হচ্ছে এই দুষ্প্রাপ্য হীরা ৩০ থেকে ৩৫ মিলিয়ন ডলারে বিক্রি হবে এই হীরা।
এই হীরা পাওয়া যায় সাউথ আফ্রিকার একটি খনিতে। ২০০০ সালে এই হীরা লন্ডনে নিয়ে আসে জুয়েলার্স ডি বিয়ার্স।
২০১০ সালে এরকম আরেকটি হীরা ৬ মিলিয়ন ডলারে বিক্রি হয় সোথেবাই এর হংকং আউটলেটে। এবার লন্ডন, জেনেভা, নিউইয়র্ক, সিঙ্গাপুর, তাইপে’র পর হংকং-এ প্রদর্শিত হবে এই হীরা।






