চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নির্যাতিত’ নেতা-কর্মীদের তথ্য সংগ্রহ করছে বিএনপি

ম. শাফিউল আল ইমরানম. শাফিউল আল ইমরান
৮:৩৩ পূর্বাহ্ন ১৪, মে ২০১৫
রাজনীতি
A A

সরকার বিরোধী আন্দোলনে ‘নির্যাতিত’ নেতা-কর্মীদের আইনগত সহায়তা দিতে তথ্য সংগ্রহ শুরু করেছে বিএনপি। কেন্দ্রীয় এ তথ্যভান্ডারে নির্যাতনের শিকার নেতা-কর্মীদের নাম-ঠিকানাসহ বিস্তারিত বর্ণনা থাকবে।

বিশেষ করে টানা হরতাল-অবরোধের সময় বিএনপির দাবি অনুযায়ী যারা ‘গুম, হত্যা, হামলা ও মামলা’র শিকার হয়েছেন তথ্যব্যাংকে সেই নেতা-কর্মীদের তালিকা ‍তুলে ধরা হবে।

প্রক্রিয়াটির সঙ্গে সংশ্লিষ্ট বিএনপির দায়িত্বপ্রাপ্তরা ‘হত্যা-গুমে’র শিকার অনেকের বিষয়ে তথ্য পাওয়ার দাবি করেছেন। তবে তারা কেউ নাম প্রকাশ করতে রাজি না হওয়ায় ওই সংখ্যাগুলো প্রকাশ করা হলো না।

অসংখ্য নেতা-কর্মী কারাগারে বন্দি রয়েছেন উল্লেখ করে দায়িত্বপ্রাপ্তরা বলেছেন, কেন্দ্রীয় নেতাদের মতো স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধেও একাধিক মামলা দেওয়া হয়েছে।

বিএনপির সূত্রগুলো জানিয়েছে, সব পর্যায়ে ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের বিষয়ে তথ্য চেয়ে দলের তৃণমূল নেতাদের কাছে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে নির্যাতিত ব্যক্তি কখন, কোথায়, কিভাবে অার কার বা কাদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন তা জানতে চাওয়া হয়।

তবে ওই চিঠিতে ভুল তথ্য দেওয়ার বিষয়ে ইউনিটগুলোকে সতর্ক করা হয়েছে।

Reneta

কোন্ কোন্ বিষয়ে তথ্য সংগ্রহ চলছে জানতে চাইলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহীন চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রধানত: ‘হত্যা, গুম আর মামলা’র বিষয়েই তথ্য সংগ্রহ চলছে। সব প্রক্রিয়া শেষ হলে বিস্তারিত জানানো হবে।

নির্যাতনের শিকার নেতা-কর্মীদের বিষয়ে তথ্য সংগ্রহের উদ্দেশ্য জানতে চাইলে এখন বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন চ্যানেল আই অনলাইনকে বলেন, যে নেতা-কর্মীরা আন্দোলন করতে গিয়ে জেল-জুলুমের শিকার হয়েছেন। তাদেরকে দলের পক্ষ থেকে সব ধরনের আইনানুগ সহযোগিতার ব্যবস্থা করা হবে।

আসাদুল করীম শাহীনও বলেন, তারা নির্যাতিত নেতা-কর্মীদের চিকিৎসা সেবার পাশাপাশি আইনগত সব সহযোগিতা দেবেন।

নেতা-কর্মীদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান রিপন বলেন, তাদের কোনো আর্থিক সহযোগিতা দেওয়া হবে না। কারণ বিএনপি একটা পরিবারের মতো।

Jui  Banner Campaign
ট্যাগ: গুমবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT