চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্মাতা বদলে শুটিং শেষ করছেন সজল-পরীমনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২০
বিনোদন
A A
শুটিংয়ে পরীর সেলফিতে সজল ও নির্মাতা নবী

শুটিংয়ে পরীর সেলফিতে সজল ও নির্মাতা নবী

সজল-পরীমনি জুটির ‘পাফ ড্যাডি’র শুটিং শুরু হয়েছিল গেল মে মাসে। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ’র প্রযোজনায় এ ওয়েব সিরিজের কাজ কয়েক দফা শুটিংয়ের পর থেমে যায়, দেখা দেয় অনিশ্চয়তা! কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের উদ্যোগে নির্মাতা বদলে ফের শুরু হয়েছে সজল-পরীমনি’র ওয়েব সিরিজটি শুটিং।

এবার টানা শুটিংয়ে ‘পাফ ড্যাডি’ শেষ হতে যাচ্ছে বলে জানান প্রযোজনা প্রতিষ্ঠানটির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, মাসুদ হাসান উজ্জ্বলের সঙ্গে পরীমনির একটু মতের অমিল হওয়ায় কাজটি আটকে ছিল। নতুন নির্মাতা সহিদ উন নবীকে দিয়ে কাজটি শেষ করছি। ৬০ শতাংশ শুটিং করেছিলেন মাসুদ হাসান উজ্জ্বল।

আগে পরীমনির অংশের খুব বেশি শুটিং হয়নি। গল্পের বাকি অংশ ঘষামাজা করে নবী ‘পাফ ড্যাডি’র শুটিং করছে। বেশিরভাগ পরীমনির শুটিং হচ্ছে, সঙ্গে রয়েছে সজল ও আবুল কালাম আজাদ। আরও অভিনয় করছেন সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরী বরকত উল্লাহ প্রমুখ।

তিনি বলেন, শুটিং থেমে থাকা এবং নতুন করে নির্মাতা বদলে কাজটি শেষ করতে যাওয়ায় বাজেট বেশি লাগছে। তবে কাজটি ভালো ভাবেই শেষ করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

যে কোনো একটি অ্যাপে ‘পাফ ড্যাডি’ প্রকাশ পাবে। এর মূল গল্প মেহেদী হাসান ও মুশফিকুর রহমানের, কিছু অংশ চিত্রনাট্য করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। বাকিটা নতুন করে গল্পের প্লট সাজানো হয়েছে বলে জানান নির্মাতা সহিদ উন নবী।

Reneta

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, খাপ ছাড়া শুটিং হয়েছিল আগে। সজল-পরীর বেশিরভাগ শুটিং বাকি ছিল।

নতুন করে পরিকল্পনা করে রিশুট করছি। ২৩ তারিখ থেকে শুটিং শুরু করেছি, শেষ হবে পহেলা ফেব্রুয়ারি। রোম্যান্টিক-অ্যাকশন-থ্রিলার গল্পের ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’। সজল-পরীমনি দুজনেই এক কথায় ‘সুপার আর্টিস্ট’। আরও মজার ব্যাপার হচ্ছে, আমাদের তিনজনের এটা প্রথম ওয়েব সিরিজ। শুরুতে ১০ পর্বে ওয়েব সিরিজটি হওয়ার কথা থাকলেও এবার ৭ পর্বে শেষ হচ্ছে জানান নির্মাতা সহিদ উন নবী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েব সিরিজপরীমনিবঙ্গ বিডিলিড বিনোদনসজল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT