চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্মাণ ব্যয় উঠেছে সেই কবে, ঋণ শোধের অপেক্ষা আরও ১৫ বছর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ন ০৪, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সংযোগ স্থাপন করা বঙ্গবন্ধু বহুমুখী সেতু নির্মাণ ব্যয়ের চেয়ে বেশি অর্থ টোল থেকে উঠে এলেও ঋণ পরিশোধ হয়নি। তা শোধ হতে সময় লাগবে আরো ১৫ বছর।  

জাতীয় সংসদে এ তথ্য জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সেতুর উদ্বোধনের দিন থেকে শুরু করে গত অর্থবছর পর্যন্ত আদায় হওয়া টোলের পরিমাণ ৪ হাজার ৯৮৮ কোটি ৩৭ লাখ টাকা।

সোমবার একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সরকারি দলের মো. মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

কাদের বলেছেন, বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর গত ২২ বছরে টোল আদায় হয়েছে ৪ হাজার ৯৮৮ কোটি ৩৭ লাখ টাকা। ১৯৯৮ সালে সমাপ্ত এ সেতুর নির্মাণ ব্যয় হয়েছে ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ, নির্মাণ ব্যয় তুলেও এখন পর্যন্ত লাভ রয়েছে ১২০০ কোটি টাকারও বেশি।

অবশ্য প্রতিবছর সেতুর রক্ষণাবেক্ষণর জন্য বড় একটা অর্থ ব্যয় করতে হচ্ছে সরকারকে। তারপরও কবে নাগাদ সেতু বাবদ ঋণ পরিশোধ সম্ভব হবে? জানতে চাইলে মন্ত্রী জানান, সম্ভব্য সময় ২০৩৪ সাল।

বর্তমান সময়ে হাজার কোটিরও বেশি টাকা লাভে থাকলেও ঋণ পরিশোধে এতো দীর্ঘ সময় কেন লাগবে? জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন: আদায়কৃত অর্থ থেকে সেতুর রক্ষণাবেক্ষণ ব্যয়সহ সেতু কর্তৃপক্ষের অন্যান্য আনুষঙ্গিক ব্যয় নির্বাহের পর এ সেতু নির্মাণে উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের ঋণ পরিশোধ করা হয়ে থাকে।

Reneta

‘‘তবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ায় এমুরটাইজেশন সিডিউল অনুযায়ী উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ থেকে গৃহীত ঋণ সেতু থেকে আদায়কৃত টোলের মাধ্যমে ২০৩৪ সাল নাগাদ পরিশোধ সম্পন্ন হবে।’’

আইডিএ-এডিবি-জাপানের ওইসিএফ প্রত্যেকে ২২ শতাংশ তহবিল সরবরাহ করে এবং বাকি ৩৪ শতাংশ ব্যয় বহন করে বাংলাদেশ।

Jui  Banner Campaign
ট্যাগ: ওবায়দুল কাদেরবঙ্গবন্ধু সেতুসংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েদের ফুটবল লিগে চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ছারছীনা পীর সাহেবের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সাত নারী সংসদের মধ্যে ছয়জন বিএনপি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা-১৪-নির্বাচনে কারচুপির অভিযোগ সানজিদা তুলি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT