চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্মম মৃত্যু দেখেও দাঁত কেলাচ্ছেন মন্ত্রী: সিপিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

বাংলাদেশ একটা মৃত্যুপুরিতে পরিণত হয়েছে মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সম্পাদক জলি তালুকদার বলেছেন, শিশু-কিশোরদের নির্মম মৃত্যু দেখে দাঁত কেলাচ্ছেন মন্ত্রী। এই হাসি যেন হায়েনার অভিব্যক্তি।

সোমবার রাজধানীর পল্টন মোড়ে সিপিবি আয়োজিত ‘কুর্মিটোলায় বাস চাপায় শিক্ষার্থীদের প্রাণ হারানো, সড়কে অব্যাহত নৈরাজ্য এবং পার্বত্য খাগড়াছড়িতে আদিবাসী শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

জলি তালুকদার বলেন, বর্তমানে দেশে অব্যাহতভাবে হত্যা, ধর্ষণ চলছে। দেশ একটা মৃত্যুপুরিতে পরিণত হয়েছে। শিশু-কিশোরদের নির্মম মৃত্যু দেখে দায়িত্বশীল মন্ত্রী দাঁত কেলাচ্ছেন। তাদের এই হাসি হায়েনার অভিব্যক্তি।

তিনি বলেন, এদেশে সড়ক দুর্ঘটনার কোনো বিচার হয় না। সেজন্য অহরহ এ ধরনের ঘটনা ঘটছে। সামনে নির্বাচন। ভোট হবে কি না জানি না। তবে ভোটের আগে এ ধরনের হত্যাকান্ডের বিচার করতে হবে। নতুবা সরকারকে এর ভয়াবহ ফলাফল ভোগ করতে হবে।

কুর্মিটোলায় বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের ঘটনার বিচার দাবি করে জলি তালুকদার আরো বলেন, অবিলম্বে সড়কে নৈরাজ্য বন্ধ করতে হবে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে সকল নারী-শিশু ধর্ষণ ও হত্যাকান্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন জলি তালকদার।

সিপিবির পল্টন থানা কমিটির সাধারণ সম্পাদক ত্রিদিব সাহা বলেন, যারা আওয়ামী লীগ তারাই বিএনপি। এদের চরিত্র একই। এরা ক্ষমতায় যায়-আসে। কিন্তু এসব হত্যাকান্ডের বিচার করে না। যেভাবে শৈরশ্বাসক এরশাদকে উৎখাত করা হয়েছে সেভাবেই এ সরকারকে উৎখাত করতে হবে।

Reneta

সমাবেশে বক্তারা বরিশালে বাসদের মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীর উপর আওয়ামী রীগের হামলার বিচার দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবি ঢাকা কমিটির নেতা হযরত আলী, বিপ্লবীদের কথা’র সম্পাদক শেখ রফিক, শ্রমিকনেতা মঞ্জুর মঈন, পরিবহন শ্রমিক হোসেন আলী, উত্তম ভৌমিক, শাখারভ হোসেন সেবক, রফিজুল ইসলাম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাস চাপায় শিক্ষার্থী নিহতসিপিবিসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদিতে গাড়ী চাপায় নাট্য নির্মাতার মৃত্যু

পরবর্তী

টুসেলকে প্রথম জয় উপহার নেইমারহীন পিএসজি’র

পরবর্তী

টুসেলকে প্রথম জয় উপহার নেইমারহীন পিএসজি’র

ভোটার

তিন সিটির নির্বাচনে ‘সন্তুষ্ট’ ইসি

সর্বশেষ

দিনাজপুরের আনছার আলীর আম এখন বিশ্ববাজারে

জুলাই ১৯, ২০২৬

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত

জুলাই ১৯, ২০২৬

মৃত্যুবার্ষিকীতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ

জুলাই ১৯, ২০২৬

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, এক নজরে বিজয়ী যারা

জুলাই ১৯, ২০২৬

নতুন গান ‘পরাণ’ নিয়ে এলেন ক্ষুদে গানরাজখ্যাত হুমায়রা ঈশিকা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT