চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্মম মৃত্যুতে শেষযাত্রা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:৫৫ পূর্বাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

কথা ছিলো ঈদের ছুটি শেষে কাজে ফেরার। কথা ছিলো নিরাপদে কর্মস্থলে পৌঁছেই ফোন করবে বাড়িতে অপেক্ষায় থাকা চিন্তিত স্বজনদের। কিন্তু তা আর হলো না। এক নিমেষেই সব শেষ হয়ে গেলো।

প্রিয়জনদের সঙ্গে ঈদ করে কর্মস্থলে ফিরতে গিয়ে নিহত হন ৫ পোশাক শ্রমিক। শুক্রবার ভোর চারটায় ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলী এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন তারা।

তাদের কর্মস্থল গাজিপুরের সফিপুর। সেখানেই যাচ্ছিলেন তারা। কিন্তু সেই যাত্রাই হলো তাদের অন্তিম যাত্রা। ঈদের ছুটির সঙ্গে শেষ হলো জীবনের ছুটি। নির্মম মৃত্যুতে শেষ হলো তাদের জীবন যাত্রা।

নিহতরা হলেন, লালমনিরহাটের ফিরোজ মিয়ার স্ত্রী আছমা বেগম (৪০), আব্বাস আলীর ছেলে আসাদুল হাবিব (১৫), সিদ্দিক মিয়ার ছেলে রিপন (৩০), পাটগ্রামের মমিনুর (৪০) ও সুমন। এদের মধ্যে প্রথম ৪ জন ঘটনাস্থলেই নিহত হয়। হাসপাতালে মারা যায় সুমন।

এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগমী একটি যাত্রীবাহী বাস ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ইঞ্জিন চালিত ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

Reneta

নিহতদের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ৬, ২০২৬

বিনা টিকিটে বড়পর্দায় রইদ-মাস্তুলসহ ৬ সিনেমা দেখার সুযোগ!

আগস্ট ৬, ২০২৬

নতুন কুঁড়ির আদলে প্যারা স্পোর্টসের আয়োজন করতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬
ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT