চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্ভয়া ধর্ষণ: ‘নিষ্পাপ বালক’ দাবি করা আসামির পিটিশন খারিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ন ২০, জানুয়ারি ২০২০
আন্তর্জাতিক
A A

দিল্লির নির্ভয়া ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া চার আসামির একজন ‘নিষ্পাপ বালক ছিলাম’ দাবি করে অপ্রাপ্তবয়সের যে পিটিশন করেছিল তা খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

সোমবার আসামি পবন গুপ্তের করা পিটিশন খারিজ করে দেয় দেশটির সর্বোচ্চ আদালত। এর ফলে ১ ফেব্রুয়ারি ওই চার আসামির ফাঁসি কার্যকরের রায় বহাল থাকলো।

পিটিশন খারিজের সময় আদালতের পক্ষ থেকে বলা হয়: অপ্রাপ্তবয়সের দাবিটি খারিজ করে দেয়া হয়েছে। এটা নিয়ে আর কোনো দাবি উঠবে না। আর কতবার নিজের নাবালকত্ব প্রমাণ করবে?

এর আগে দিল্লি হাইকোর্টে পবনের ওই দাবির আবেদন খারিজ হয়ে যায়। সেখানেও তার আবেদন ছিল, ঘটনার সময় সে প্রাপ্তবয়স্ক ছিল না। তাই অন্যদের সমান শাস্তি তার জন্য নয়।

এরপর পবন আবেদন জানায় শীর্ষ আদালতে।

দিল্লির সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, বিচারের প্রত্যেক ধাপে পবন ক্রমাগত নিজেকে নাবালক প্রমাণে মরিয়া। এভাবে বারবার তাকে সুযোগ দেওয়া হলে ন্যায়বিচার প্রহসনে পরিণত হবে। অন্যায় হবে নির্ভয়ার সঙ্গে।

Reneta

তিনি আরও দাবি করেন, যেভাবে অত্যাচার করে মেরেছে নির্ভয়াকে তাতে একবারও কি মনে হয় পবন নাবালকের মতো কাজ করেছে?

তবে নির্ভয়া কাণ্ডে সাজাপ্রাপ্ত ছয় অপরাধীর একজন এর আগে নিজের নাবালকত্ব প্রমাণ করে তিন বছর সংশোধনাগারে কাটিয়ে ছাড়া পেয়ে যায়। সেসময়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিল গোটা দেশ।

২০১২ সালের ১৬ ডিসেম্বর ভারতের রাজধানী দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়েছিলেন প্যারা মেডিক্যালের এক শিক্ষার্থী। প্রেমিকের সামনেই গণধর্ষণের শিকার হন ভারতব্যাপী ‘নির্ভয়া’ নামে পরিচিতি পাওয়া ওই নারী। দু’জনকেই মারধরের পর বাস থেকে ছুঁড়ে ফেলা হয়। ওই বছরই ২৯ ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নির্ভয়ার।

২০১২ সালের ১৮ ডিসেম্বর এ ঘটনায় চার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ২১ ডিসেম্বর আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গণধর্ষণ ও হত্যাকাণ্ডের কথা স্বীকার করা হলে ২০১৩ সালের ১৭ জানুয়ারি ফাস্ট ট্র্যাক কোর্টে পাঁচ প্রাপ্তবয়স্ক অভিযুক্তের বিরুদ্ধে মামলা শুরু হয়। ওই বছরের ১১ মার্চ তিহার জেলে মূল আসামি রাম সিং আত্মহত্যা করে। অপ্রাপ্তবয়স্ক আরেক আসামিকে তিন বছর জেল খাটার পর মুক্তি দেয়া হয়।

পরে ২৩ সেপ্টেম্বর অন্য চার আসামিকে মৃত্যুদণ্ডের সাজা দেন ফাস্ট ট্র্যাক কোর্ট। ২০১৪ সালের ১৩ মার্চ নিম্ন আদালতের রায়ই বহাল রাখেন দিল্লি হাইকোর্ট। পরে সুপ্রিমকোর্টে এ রায়কে চ্যালেঞ্জ করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি। ২০১৭ সালের ৫ মে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্ট।

২০১৯ সালের নভেম্বরে সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানায় আসামি অক্ষয় কুমার সিং। ১৬ ডিসেম্বর রায় পুর্নবিবেচনার জন্য প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়।

অবশেষে ১৮ ডিসেম্বর অক্ষয় ঠাকুর সিং, মুকেশ সিং, পবন গুপ্ত ও বিনয় শর্মা– এই  চার আসামিরই মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্ট। এরপর সর্বোচ্চ সাজা থেকে রেহাই পাওয়ার সর্বশেষ উপায় হিসেবে আসামি বিনয় ও মুকেশের দায়ের করা কিউরেটিভ পিটিশন গত ১৪ জানুয়ারি খারিজ হয়ে যায়। তাদের ফাঁসি ২২ জানুয়ারি সকাল ৭টায় তিহার জেলে কার্যকর হওয়ার কথা ছিল।

কিন্তু দিল্লি হাইকোর্ট জানান, সুপ্রিম কোর্টের রায়ের পর অন্তত ১৪ দিন সময় দিতে হয় অপরাধীদের। সেই নিয়মেই ২২ তারিখ চার জনকে ফাঁসি দেয়া যাবে না।

সময় পেয়ে কিউরেটিভ পিটিশনে ব্যর্থ হওয়া মুকেশ আলাদা করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রাণভিক্ষার আবেদন ফিরিয়ে দেন।

এরপরই সাজা কার্যকরের তারিখ পিছিয়ে ১ ফেব্রুয়ারি ভোর ৬টা নির্ধারণ করে মৃত্যু পরোয়ানায় সই করেন আদালত। নতুন পরোয়ানা অনুযায়ী শুক্রবার থেকে ১৪ দিনের শর্ত কাটায় কাটায় পূরণ হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: নির্ভয়া ধর্ষণসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি গঠন, নেতৃত্বে এলেন যারা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

তিন ওয়ানডে খেলতে মার্চের শুরুতে আসছে পাকিস্তান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মহা ধুমধামে বট-পাকুড়ের বিয়ে

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, ছবি: সংগৃহীত।

তারেক রহমানের কাছে ভারতের চিঠি: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আত্মহত্যার চেষ্টা করেছেন মেঘমল্লার বসু!

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT