চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়মিত তদারকিতে হারানো গৌরব ফিরে পাচ্ছে পাট

আফরিন আপ্পি আফরিন আপ্পি
৫:১৭ অপরাহ্ণ ২২, মে ২০১৭
অর্থনীতি
A A

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমান আদালত সমূহের অব্যাহত কঠোর তদারকিতে পাট ফিরে পাচ্ছে তার হারানো গৌরব। এমনি এক চিত্র উঠে এসেছে সোমবার ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী পরিচালিত অভিযানে।

পোস্তগোলা ও জুরাইন বালুর মাঠ এলাকায় পরিচালিত অভিযানে প্রায় অর্ধশতাধিক চাউল, আটা, গমের আড়তে অভিযান চালিয়ে সবাইকে ‘পণ্যে পাট জাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ মেনে পাটজাত মোড়ক ব্যবহার করতে দেখা যায়। অর্ধ শতাধিক দোকানের মধ্যে শুধু ফরিদপুর রাইস এজেন্সিতে ১০- ১৫টি পলিথিন মোড়কে চাল রাখতে দেখা যায়। দোকানটিকে ‘পণ্যে পাট জাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’-এর ১৪ ধারা মোতাবেক পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জুরাইন চাউল ও খাদ্যদ্রব্য আড়তদার সমিতির সভাপতি মাওলানা মোঃ ইউসুফ জানান, দীর্ঘদিন ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক প‌রিচা‌লিত অভিযান ও সচেতনতা তৈরির কারণে তার সমিতির সকলেই পাটের মোড়ক ব্যবহার করে।ফরিদপুর রাইস এজেন্সি অসাবধানতাবশত ভুল করায় সমিতির পক্ষ হতেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জেলা পাট কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, শুধু জুরাইন নয়, ঢাকা শহরের মোটামুটি সকল আড়তগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে অভিযান পরিচালনা করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আইনে উল্লেখিত খাদ্যদ্রব্য সমূহে পাট ব্যতিত অন্য কোন মোড়কের ব্যবহার করতে দেখা যাচ্ছে না। দু-একজনকে দেখা গেলে সঙ্গে স‌ঙ্গে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। ফলে ঢাকাসহ সারাদেশে সকল সরকারী বেসরকারী পাটকলগুলোতে পাটজাত দ্রব্যের উৎপাদন ব্যাপকভাবে বেড়ে গেছে। পাট শিল্প ফিরে পাচ্ছে কাঙ্খিত গতি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, অভিযানে শেষে আড়তদার সমিতির সঙ্গে বৈঠক করা হয় এবং তাদের চমৎকার ভূমিকা ও সচেতনতার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ দেয়া হয়। সবাই একসাথে কাজ করলেই সুদিন ফিরে পাবে দেশের গৌরব সোনালী আঁশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অর্থ আত্মসাত মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক জেল হাজতে

পরবর্তী

৩৫ ডিগ্রিতে কেন মরুভূমির মত গরম

পরবর্তী

৩৫ ডিগ্রিতে কেন মরুভূমির মত গরম

সোহরাওয়ার্দী উদ্যানে বুধবার বিএনপির সমাবেশ

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT