চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচিত প্রতিনিধিদের বরখাস্ত করার নিয়ম নেই: এরশাদ

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
২:০৯ অপরাহ্ন ০৪, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

নির্বাচিত প্রতিনিধিদের নির্বাহী আদেশে বরখাস্ত করার নিয়ম কোথাও নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার দুপুরে বনানীর জাতীয় পার্টির চেয়ারমম্যানের কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরীর সংগঠক, ইসলামী ছাত্র মজলিসের সাবেক সেক্রেটারী মাওলানা এস এম আল জুবায়ের এর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, মানুষের উন্নয়নে আমি স্থানীয় প্রশাসন করেছিলাম। কিন্তু আজ তার কোনো গুরুত্ব নেই। নির্বাচিত প্রতিনিধিদের বিনা কারণে বরখাস্ত করা হয়, এটা কী করে সম্ভব? এটা হতে পারে না। এমন নজিরবিহীন ঘটনা কোথাও নেই।

এরশাদ বলেন, আমি ক্ষমতায় থাকাকালীন দেশের মানুষের উন্নয়ন করেছি, আলেম-ওলামাদের নিরাপত্তা দিয়েছি। মানুষের জানমালের গুরুত্ব ছিলো। কিন্তু সারা পৃথিবীর মতো আজ আমাদের দেশের মানুষেরও কোনো গুরুত্ব নেই। প্রতিদিন মানুষ মারা পরছে। কোথাও ৮ জন, ৪ জন কোথাও ৫ জন করে প্রাণ ঝরে যাচ্ছে, এমনকি সন্ত্রাসী হামলায় যারা নিহত হয়েছে তাদের পরিচয়ও আমরা জানতে পারছি না!

আজকে মানুষের দামের চেয়ে পণ্যের দাম বেশি মন্তব্য করে এরশাদ বলেন, মানু্ষের উন্নতি চাইলে, আলেম-ওলামাদের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে। আমরা জ্বালাও-পোড়াও, হরতালে বিশ্বাস করি না। আমরা আমাদের দাবি তুলে ধরে জনগণের সমর্থন আদায় করতে চাই।

আগামীতে জনগণের সমর্থন আদায়ে জাতীয় পার্টি কর্মসূচি দিবে জানিয়ে তিনি আরও বলেন, আমি সাধারণ মানুষের জন্য রাজনীতিতে এসেছিলাম। সাধারণ মানুষের উন্নয়নের জন্যই রাজনীতি করি, বড় লোকদের জন্য নয়।

Reneta

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার।

সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়। সঞ্চালনা করেন জাতীয় পার্টির খুলনা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও জোট সমন্বয়কারী এস এম মুশফিকুর রহমান।।

Jui  Banner Campaign
ট্যাগ: এইচ এম এরশাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT