চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন হোক উৎসবমুখর, শান্তিপূর্ণ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৩৯ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A
গাইবান্ধা-৩ আসন-একাদশ জাতীয় সংসদ নির্বাচন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শুরু থেকে নানা শঙ্কা থাকলেও ভোটের আগের দিন পর্যন্ত বড় ধরনের কোনো অঘটন ছাড়াই ভোট শেষের দ্বারপ্রান্তে বাংলাদেশ। ৩০ ডিসেম্বর বহুল কাঙ্ক্ষিত সেই ভোটগ্রহণের দিন।

ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের পছন্দের সরকার বেছে নেবেন। আর এর মাধ্যমেই নতুনভাবে সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। এ লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

এ নির্বাচনকে সামনে রেখে গত প্রায় দুই মাস ধরে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানা তৎপরতা দেখেছি। এক্ষেত্রে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি জোটের কিছু অভিযোগ থাকলেও শুরু থেকে এখনও পর্যন্ত আমরা তাদের ভূমিকা ছিল প্রশংসনীয়।

এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী দলগুলোর পক্ষ থেকে ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে, রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়ার পরপরই যেন তারা ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ভোটারদেরকে নির্ভয় দিয়ে বলেছেন, তাদের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও ভোট নিয়ে কোনো রকম শঙ্কার কথা নাকচ করে দেওয়া হয়েছে।

সর্বোপরি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দ্বারপ্রান্তে এসে আমরা আশা করছি, অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে ভোটগ্রহণ। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনকালীন সরকারের কথায় আমাদের মনে হচ্ছে, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।

একইসঙ্গে রাজনৈতিক দলগুলো নির্বাচনী আচরণবিধি মেনে চলাসহ ফলাফল যাই হোক না সবাই তা মেনে নেবেন বলেই আমাদের বিশ্বাস। অতীতের সকল নির্বাচনে ফলাফল বিরুদ্ধে গেলেই তা বর্জনের ঘোষণার দৃষ্টান্ত আমরা দেখেছি। এই সংস্কৃতির বদলে ফলাফল যাই হোক তা মেনে নেওয়ার সংস্কৃতি রাজনীতিকদেরই চালু করতে হবে।

সর্বোপরি কারও দ্বারা প্ররোচিত না হয়ে কেন্দ্রে গিয়ে নিজের বিবেক অনুযায়ী দেশের স্বার্থে সৎ ও যোগ্য প্রার্থী এবং দলকে ভোট দিতে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচননির্বাচনসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যালট বক্স জাল ভোটে পূর্ণ করার অভিযোগ হাস্যকর: এইচ টি ইমাম

পরবর্তী

বিএনপির সামনের দিনগুলো হবে আরও বিবর্ণ

পরবর্তী
বিএনপি-নির্বাচন কমিশন-পরিচালনা কমিটি

বিএনপির সামনের দিনগুলো হবে আরও বিবর্ণ

মির্জা ফখরুল

সকালে ঠাকুরগাঁওয়ে ভোট দিয়ে ঢাকায় ফিরবেন ফখরুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT