বরিশাল প্রতিনিধি : প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, “বাংলাদেশের সব নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর।” এজন্য তিনি প্রার্থী, সমর্থকসহ সবার সহযোগিতা কামনা করেছেন।
বরিশালের বানারীপাড়া ও গৌরনদী উপজেলায় পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে আজ প্রশাসন, প্রার্থীসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন।






