চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নির্বাচন সুষ্ঠু করতে আওয়ামী লীগের নির্দেশনায় কাজ করবে ইসি’

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১১:৩৭ পূর্বাহ্ণ ১৮, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
নির্বাচন পর্যবেক্ষণ সভায় সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী নির্বাচন সুষ্ঠু করতে আওয়ামী লীগ যে নিদের্শনা দেবে সে অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

চলমান রাজনৈতিক দল গুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের অংশ হিসেবে বুধবার আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসে সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন। সংলাপের শুরুতে দেয়া বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা ও সংগ্রামের সঙ্গে আওয়ামী লীগের সংপৃক্ততার ইতিহাসও তুলে ধরেন তিনি।

সিইসি বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব দেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অতীতেও আওয়ামী লীগের নেতৃত্ব দেশের অধিকাংশ সফল্য অর্জিত হয়েছে।

বর্তমান সরকারের সময়ে নির্বাচন কমিশন আগের যেকোনো সময়ের থেকে বেশি স্বাধীনভাবে কাজ করছে। এসময় তিনি নির্বাচন কমিশনের বিভিন্ন স্বাধীনতার কথা তুলে ধরে বলেন: নির্বাচন কমিশনের এখন যে সমস্ত আইন তার অধিকাংশই এসেছে আওয়ামী লীগ সরকারের সময়ে।

এছাড়া তিনি ৬৯’র গণ অভ্যুত্থান, ৭০’র নির্বাচন, ৭১’র মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত বাঙালির সকল অর্জনে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের ভূমিকার স্মরণ করেন সিইসি।


ওবায়দুল কাদেরের নেতৃত্বে সংলাপে আওয়ামী লীগ প্রতিনিধি দলে রয়েছেন: আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, মোহাম্মদ নাসিম এমপি, এইচ টি ইমাম, ড. মসিউর রহমান, ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, রমেশ চন্দ্র সেন এমপি, অ্যাম্বাসেডর জমির, মো. রশিদুল আলম. মাহবুবউল-আলম হানিফ এমপি, ডা. দীপু মণি এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, আব্দুর রহমান এমপি, এইচ এন আশিকুর রহমান এমপি, ড. হাছান মাহমুদ এমপি, ড. আব্দুস সোবহান গোলাপ ও অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার।

Reneta

স্ত্রীর অসুস্থার কারণে দলটির সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দেশের বাইরে থাকায় তিনি অংশগ্রহণ করতে পারছেন না।

গত ৩১ জুলাই সুশীল সমাজের সঙ্গে বসার মধ্যদিয়ে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। এরপর, ১৬ ও ১৭ আগস্ট নির্বাচন কমিশন আলোচনার জন্য আমন্ত্রণ জানায় গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিত্বদের। সবশেষ ২৪ আগস্ট রাজনৈতিক দল গুলোর সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগইসিপ্রধান নির্বাচন কমিশনারসংলাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমাদের ইমপ্রোভাইজেশন ডিরেক্টরকেও প্রভাবিত করেছিল: তিশা

পরবর্তী

এক ঢিলে দুই পাখি শিকারে বিভোর প্রোটিয়ারা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এক ঢিলে দুই পাখি শিকারে বিভোর প্রোটিয়ারা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা শিশু সহায়তায় তহবিল সংকটের মুখে ইউনিসেফ

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT