চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন পেছানোর খবর জানে না বিএনপি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ন ২১, জানুয়ারি ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

নানা সমালোচনা, আন্দোলন আর বহু বিতর্কের মুখে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে চারদিন আগে। কিন্তু সেই খবর যেন এখনো জানেই না বিএনপি। তাই নির্বাচনে ইভিএম ব্যবহার না করতে নির্বাচন কমিশনকে (ইসি) লেখা আবেদনে ভোটের সেই পুরানো তারিখ ৩০ জানুয়ারিই উল্লেখ করেছে দলটি।

আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে লেখা সেই চিঠিতে এমন বড় রকমের  ভুল করে বসে বিএনপি।

গত শনিবার সরস্বতী পূজার দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে যায় নির্বাচন কমিশন (ইসি)। ৩০ জানুয়ারির পরিবর্তে আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

তার আগে গত ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের জন্য ৩০ জানুয়ারি তারিখ রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

কিন্তু একই তারিখ সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন তার প্রতিবাদ করে নির্বাচন পেছানোর দাবি তোলে।

কেননা পঞ্জিকা অনুযায়ী ২৯ জানুয়ারি সকাল ৯টা ১৫ থেকে ৩০ জানুয়ারি সকাল ১১টা পর্যন্ত সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা রয়েছে। আর ৩০ জানুয়ারি পঞ্চমীর আগে প্রতিমা বিসর্জন দেয়া যায় না।

Reneta

তাছাড়া এই পূজা দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে। আর ৩০ জানুয়ারি নির্বাচন হলে কয়েক দিন আগে থেকেই ভোটের কার্যক্রম শুরু হবে শিক্ষা প্রতিষ্ঠানে।

এমন অবস্থায় সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন চেয়ে হাইকোর্টে রিট করেন। যদিও সেই রিট খারিজ করে দেন আদালত। তবে খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করেছেন ওই আইনজীবী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নির্বাচন পেছাতে একাধিক দিন রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। এরপর তারা আমরণ অনশন কর্মসূচিও পালন করে।

এমন প্রেক্ষাপটে ১৮ জানুয়ারি বিকালে দুই সিটির ভোটগ্রহণের নতুন দিন নির্ধারণে জরুরি বৈঠকে বসে ইসি। সেই বৈঠক শেষেই সরস্বতী পূজার দিনে ভোটগ্রহণ না করার এই সিদ্ধান্তে আসে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিনির্বাচনবিএনপিসিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে ‘ব্ল্যাকমেইল’ না করতে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়ল জ্বালানি তেলের দাম, ১৯ এপ্রিল থেকে কার্যকর

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT