চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশিরাই যথেষ্ট: ব্রিটিশ হাইকমিশনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ন ১০, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

বাংলাদেশিরাই পারে নিজেদের নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে, এর জন্য বিদেশি মধ্যস্থতার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক।

কূটনৈতিক সাংবাদিকদের সংগঠনের নিয়মিত আয়োজন ‘ডিক্যাব-টক’-এর অতিথি ছিলেন ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক।

এলিসন ব্লেক বলেন, বাংলাদেশে সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করে যুক্তরাজ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোহিঙ্গা নির্যাতনের বিচারও সমর্থন করে ব্রিটেন। তবে এক্ষেত্রে আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে নাক গলাবো না। আশা করবো- অবাধ ও সুষ্ঠু নির্বাচনই হবে। কেননা দেশের উন্নয়নের স্বার্থেই সেটা জরুরী। আমরা মনে করি, সামনের নির্বাচনটা যতটা সম্ভব অংশগ্রহণমূলকও হবে।

দু’দেশের অর্থনীতি ও উন্নয়ন কর্মকাণ্ডের উদাহরণ টেনে তিনি বলেন, সামনের দিনগুলোতে সম্পর্ক বদলে ‘অনুদান থেকে বাণিজ্যে’র দিকে যাবে। বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়ন ধরে রাখতে ব্রিটিশ বিনিয়োগকারীদের এ দেশে বিনিয়োগে আগ্রহী করে তোলার চেষ্টার কথা বলেন হাইকমিশনার। কথা বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়েও।

বিএনপি চেয়ারপার্সনের মামলা কিংবা বিএনপি’র নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে লন্ডনের অবস্থান জানিয়ে দেন এ কুটনীতিক।

তিনি বলেন, আমরা জানি, বিএনপি নির্বাচনে যাবে কিনা এখন সবাই সেদিকেই তাকিয়ে আছে। তাদেরও সিদ্ধান্ত নিতে হবে। আশা করছি জনগণ তাদের পছন্দের মানুষকে নির্বাচনের সুযোগ পাবে। আমরা মনে করি, বাংলাদেশিরাই পারে নিজেদের নির্বাচনের পথ খুঁজে নিতে, তার জন্য আমাদের মতো বিদেশিদের মধ্যস্থতার প্রয়োজন নেই। আর আমরা কোন ব্যক্তিগত মামলা কিংবা বিচারিক আদালতের প্রক্রিয়া নিয়েও মন্তব্য করি না।

Reneta

রোহিঙ্গা জনগোষ্ঠিকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করার পাশাপাশি তাদের ফেরত পাঠাতে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

দেখুন পান্থ রহমানের ভিডিও রিপোর্ট:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলিসন ব্লেকব্রিটিশ হাইকমিশনার
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদে আরও ১৩টি বিল পাস

এপ্রিল ৮, ২০২৬

বিদ্যুৎ বাঁচাতে যে সিদ্ধান্ত তামিমের নেতৃত্বাধীন বিসিবির

এপ্রিল ৮, ২০২৬

দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের সুখবর দিল তামিমের বোর্ড

এপ্রিল ৮, ২০২৬

সংসদে বড় সিদ্ধান্ত: সন্ত্রাসবিরোধী সংশোধনসহ ৯ অধ্যাদেশ পাস

এপ্রিল ৮, ২০২৬

নিউইয়র্কে ঘরের আঙিনায় কৃষি চমক, দেশি সবজি আবাদের উদাহরণ

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT