চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন না হওয়ায় কাজ ব্যাহত হবে না: এলজিঅারডি মন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ন ১৭, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত-মেয়র-উপ-নির্বাচন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত হওয়ায় কর্পোরেশনের কাজ বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তবে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান তিনি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপ-নির্বাচন এবং বর্ধিত অংশের কাউন্সিলর নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। নির্বাচনের তফসিল তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার রুলসহ আদেশ দেন।

রুলে নির্বাচনের তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

গত ৯ জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনসহ সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া এলাকায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ওই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল হাইকোর্টে পৃথক দু’টি রিট করেন ভাটারা ইউপির চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। সে রিটের শুনানি নিয়ে আদালত আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছিলেন।

Reneta

গত ৯ জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন এবং ঢাকা সিটির সম্প্রসারিত অংশের নবগঠিত ওয়ার্ডে নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিলে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত হয় আগামী ২৬ ফেব্রুয়ারি।

ঘোষিত নির্বাচনী তফসিল অনুসারে, নির্বাচনে প্রার্থিতার জন্য সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৮ জানুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২১ ও ২২ জানুয়ারি।

আর প্রার্থিতা পাবার পর ২৯ জানুয়ারি পর্যন্ত তা প্রত্যাহারের জন্য দিন নির্ধারিত ছিল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে ইতিহাস! ট্রাম্প-মিত্র ভিক্টর অরবানের ১৬ বছরের শাসনের অবসান

এপ্রিল ১৩, ২০২৬

হরমুজ প্রণালী অবরোধে যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

এপ্রিল ১৩, ২০২৬

স্বাস্থ্য ঝুঁকিতে প্রান্তিক জনগোষ্ঠী

এপ্রিল ১৩, ২০২৬

হরমুজ প্রণালিতে সামরিক জাহাজ মানেই যুদ্ধবিরতি লঙ্ঘন: আইআরজিসি

এপ্রিল ১৩, ২০২৬

ধেয়ে আসছ তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টি বলয় ‘ঝংকার’

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT