চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন করতে পারবেন না বিএনপির টুকু-দুলু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
আদালত
A A

বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচনের সুযোগ দিতে হাইকোর্টের আদেশের উপর দেয়া স্থগিতাদেশ চলমান রেখেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

এর আগে দুলু ও টুকুর বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ গতকাল স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত।

চেম্বার আদালতের দেয়া ওই স্থগিতাদেশ আজ চলমান রেখে আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ।

আজকের এই আদেশের ফলে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু আসছে নির্বাচন করতে পারবেন না বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর বিএনপির দুই নেতার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল।

এর আগে টুকু ও দুলুর মনোনয়নপত্র গ্রহণ বিষয়ে হাইকোর্টের আদেশের স্থগিত চেয়ে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে পৃথক দুটি আবেদন করে নির্বাচন কমিশন (ইসি)।

গত সোমবার টুকু ও দুলুর মনোনয়নপত্র গ্রহনের আদেশ দেন হাইকোর্ট। আদেশে আদালত এ দুইজনের আসনে তাদের দলের যদি অন্য কোনো প্রার্থী থাকে এবং তারা যদি প্রার্থিতা প্রত্যাহার করতে চায় তাহলে তাও গ্রহণ করতে বলেন। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।

ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করে নাটোর- ২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সিরাজগঞ্জ- ২ আসনের বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়ন বাতিল করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তারা। আপিল নামঞ্জুর হলে ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বিএনপির এই দুই প্রার্থী।

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনটুকু-দুলুস্থগিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাধা দিতে আসলে প্রতিরোধের ক্ষমতা রাখি: মির্জা আব্বাস

পরবর্তী

অভিনয়ে আসার বিষয়ে কী ভাবছে শাহরুখ পুত্র?

পরবর্তী

অভিনয়ে আসার বিষয়ে কী ভাবছে শাহরুখ পুত্র?

বাংলাদেশের মুক্তির মার্কা হচ্ছে ধানের শীষ: কাদের সিদ্দিকী

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT