চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন কমিশন পুনর্গঠনে খালেদার রূপরেখা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৪:৪৭ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৬
রাজনীতি
A A

ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনে সরকারে প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নির্বাচন কমিশন গঠনের জন্য ৭ দফা প্রস্তাব এবং আরপিও সংশোধনসহ নির্বাচন কর্মকর্তা নিয়োগ এবং তাদের আচরণ নিয়ন্ত্রণে শাস্তিমূলক ব্যবস্থা এবং তাদের যোগ্যতাসহ নির্বাচনের নানা বিষয়ের উপর প্রস্তাব তুলে ধরেছেন তিনি।

রাজধানীর ওয়েস্টিন হোটেলে বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এই প্রস্তাব পেশ করেন।

আগামী ফেব্রয়ারিতে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হতে যাচ্ছে। নতুন নির্বাচন কমিশনের গঠনের ব্যাপারে বিএনপির পক্ষ থেকে এই  প্রস্তাব পেশ করা হয়। সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের জন‌্য গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনেরও প্রস্তাব করেছেন খালেদা।

নিরপেক্ষ নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখাও ভবিষ্যতে জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে কমিশন গঠনের রূপরেখা বর্ণনায় বেগম খালেদা জিয়ার প্রস্তাবগুলো তুলে ধরা হলো:

  • সকল নিবন্ধিত দল এবং/অথবা প্রথম জাতীয় সংসদে নির্বাচন করেছে বা বিভিন্ন সংসদ নির্বাচনে অংশ নিয়েছে এমন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদা আলোচনা করতে হবে।
  • এসব আলোচনায় বিএনপির নেতৃত্বে ২০ দল এবং ১৪ দলের জোটের আরো দুজন রাজনীতিবিদ উপস্থিত থাকতে পারবেন।
    নিবন্ধতিক দল এবং/ অথবা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে এমন দলগুলো থেকে সদস্য নিয়ে রাজনৈতিক দলের কনসেনসাসে কমিটি গঠন করতে হবে। এই কমিটি নির্বাচন কমিশনের সদস্যদের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে নাম সুপারিশ করবে।
  • নির্বাচন কমিশনের সদস্যদের যোগ্যতা বা অযোগ্যতা বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা পযর্ন্ত আলোচনা অব্যাহত রাখতে হবে।
  • নিবন্ধিত রাজনৈতিক দল এবং/অথবা ঐকমত্যের ভিত্তিতে বিশিষ্টজনদের নিয়ে বাছাই কমিটি গঠন করতে হবে।
  • অবসরপ্রাপ্ত, দল নিরপেক্ষ, কর্মক্ষম সাবেক প্রধান বিচারপতি যিনি বিতর্কিত নন এবং অবসরের পরে সরকারের কোন লাভজনক পদে ছিলেন না তাকে বাছাই কমিটির আহ্বায়ক নিয়োগ করতে হবে।
  • আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি যিনি বিতর্কিত নন এবং অবসর গ্রহণের পর সরকারের কোন লাভজনক পদে ছিলেন না তিনি কমিটির সদস্য হবেন। দলনিরপেক্ষ সাবেক সচিব সদস্য হবেন তবে অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন তিনি সদস্য হতে পারবেন না।
  • বিশ্ববিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ বা বিশিষ্ট নাগরিক সদস্য হতে পারবেন।
  • দলনিরপেক্ষ দক্ষ, বিশিষ্ট নারী সদস্য হতে পারবেন।
  • বাছাই কমিটি রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে নির্বাচন কমিশনের নাম প্রস্তাব লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে পেশ করবেন।
  • একজন নারীসহ দক্ষ দলনিরপেক্ষ এমন ব্যক্তিদের মধ্যে থেকে ৪ জন নির্বচান কমিশনার হতে পারবেন।
  • চাকরি থেকে অবসরের তিন বছর হয়নি তিনি নির্বাচন কমিশনের সদস্য হওয়ার যোগ্য হবেন না।
  • নিবন্ধিত সকল রাজনৈতিক দল এবং অথবা বিভিন্ন সময়ে সংসদে প্রতিনিধিত্ব করেছে এমন দল প্রতি পদের বিপরীতে ২ জন করে নাম প্রস্তাব করতে পারবে।
  • সিইসি এবং কমিশনার নির্বাচনে প্রস্তাবিত নাম রাষ্ট্রপতি বাছাই কমিটির কাছে পাঠাবেন। সেসব নাম থেকে উভয় পক্ষ থেকে পাওয়া অভিন্ন নাম চূড়ান্ত করতে রাষ্ট্রপতির কাছে পাঠাবে। অভিন্ন নাম না পাওয়া গেলে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বার বার আলোচনা করবে। অভিন্ন নাম পাওয়ার লক্ষ্যে নতুন নাম গ্রহণ করতে পারবে। এ প্রক্রিয়ায় নাম বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে।
  • এ প্রক্রিয়ায় চূড়ান্ত ব্যক্তিদের মধ্যে কেউ দায়িত্ব নিতে অস্বীকার করলে অবশিষ্ট মনোনিতদের মধ্যে থেকে রাষ্ট্রপতি নাম চূড়ান্ত করবেন।

বিগত নির্বাচনগুলোতে ভোট দিতে না পেরে জনগণ ক্ষুব্ধ হয়েছে উল্লেখ করে খালেদা জিয়া অবাধ, সুষ্ঠও নিরপেক্ষ একটি নির্বাচন চান। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারে এবং যে নির্বাচনের ফলাফল কেউ বদলে দিতে না পারে, সেবিষয়ে তিনি জোর দিতে সরকারের প্রতি দাবি জানান।

Reneta

সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেছেন:  ভবিষ্যতে যথা সময়ে নির্বাচনকালীন সরকারের রূপরেখা উপস্থাপন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT