চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ শুধু সময়ের অপচয়: বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি

বিএনপি

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনকালীন সময়ের নিরপেক্ষ সরকার গঠন এবং নিরপেক্ষ প্রশাসনের সাংবিধানিক নিশ্চয়তা ব্যতীত নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপকে শুধু সময়ের অপচয় বলে মনে করছে বিএনপি।

দলটি জানায়, বিগত দু’টি নির্বাচন কমিশন গঠনের আগে রাষ্ট্রপতির আমন্ত্রণে নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলো অংশ নিয়ে তাদের মতামত দিয়েছিল। বিএনপি নির্বাচন কমিশন গঠনের পক্রিয়া নিয়ে সুস্পষ্ট প্রস্তাব লিখিতভাবে রাষ্ট্রপতির নিকট পেশ করেছিল। কিন্তু সব উদ্যোগই ব্যর্থ হয়েছে নির্বাচনকালীন সময়ে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় থাকার কারণে।

বিএনপি বলছে, সংবিধান পরিবর্তন করে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান বলবৎ করে প্রকৃত পক্ষে আওয়ামী লীগ সরকার গণতন্ত্র বিকাশের সকল পথ বন্ধ করে দিয়েছে। জনগণ ভোটের অধিকার হারিয়েছে। রাষ্ট্রপতি নিজেই বলেছেন তার কোনও ক্ষমতা নেই পরিবর্তন করার। সেই কারণে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ কোনও ইতিতবাচক ফলাফল আনতে পারবে না। বিএনপি অর্থহীন কোনো সংলাপে অংশগ্রহণ করবে না।

Banglabid

গত সোমবার রাত ৮টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বুধবার ওই বৈঠকের সিদ্ধান্ত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় দলটি।

বিবৃতিতে বলা হয়, ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায় , ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

ভার্চুয়াল বৈঠকে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে ৪৫ জনের অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এই ভয়াবহ অগ্নিদগ্ধকাণ্ডে নিখোঁজদের দ্রুত উদ্ধার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষেকে আহবান জানানো হয়। মর্মান্তিক এই দূর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসার দাবী জানায় বিএনপি।

Reneta

এছাড়া বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফএআই) কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত (২০১৪ সাল বাদ দিয়ে) ছয় বছরে বাংলাদেশ থেকে প্রায় ৪ লাখ ৪০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। এই হিসাব সামগ্রিক চিত্র বর্ণনা করে বলে মনে করে না বিএনপি।

অন্যদিকে আগামীকাল ৩০ ডিসেম্বর ভোটাধিকার হরণের তৃতীয় বার্ষিকী উপলক্ষে দেশে মহানগর ও জেলা পর্যায়ের এবং ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

ভার্চুয়াল সভায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকে ভূষিত বরেণ্য সাংবাদিক দি ফিন্যান্সিয়ালা হেরাল্ড এর সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমানববন্ধন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চালকদের অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করতে হবে: পরিবেশমন্ত্রী

পরবর্তী

‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ আগামীকাল থেকে শুরু

পরবর্তী
বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ আগামীকাল থেকে শুরু

Person sitting alone on a wooden viewing platform overlooking lush green hills. Channel i News - চ্যানেল আই নিউজ

চন্ডিছড়ির চা বাগানে হঠাৎ একদিন

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT