চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে যে-ই জিতুক, হারবে রোহিঙ্গারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ন ০৭, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

২৫ বছরের মধ্যে প্রথম সব দলের অংশগ্রহণে মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচনের ভোট শুরু হয়েছে। আর এই নির্বাচনের মধ্য দিয়ে দেশটিতে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে চলা সামরিক শাসনের অবসান হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কার্যত ২৫ বছর পর এ নির্বাচনে রাজনৈতিক এই পালাবদলে বদলাচ্ছে না দেশটির সংখ্যালঘু মুসলিম- রোহিঙ্গা সম্প্রদায়ের ভাগ্য।

জান্তা সমর্থিত বর্তমান প্রেসিডেন্ট থেইন সেইনের রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি(ইউএসডিপি)রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক বলেই স্বীকার করে না। আর শান্তিতে নোবেল পুরস্কারজয়ী অং সান সু চি সম্প্রতি বলেছেন,রোহিঙ্গা ইস্যুটিকে অতিরঞ্জিত করা হচ্ছে।

এই পরিস্থিতিতে মিয়ানমারের ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম রোহিঙ্গাদের মাঝে নির্বাচন নিয়ে আগ্রহের চেয়ে আতঙ্কই বেশি৷ নির্বাচনের পর ক্ষমতায় পরিবর্তন এলেও রোহিঙ্গাদের ওপর অত্যাচার, নির্যাতন কমবে এমন ভরসা তারা পাচ্ছে না৷ ২০১০ সালের নির্বাচনে রোহিঙ্গারা ভোট দেওয়ার সুযোগ পেলেও এ বছর অস্থায়ী পরিচয়পত্রধারী প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা ভোট দিতে পারবে না।

নির্বাচনে সু চি’র দল জিতলেও সংবিধান অনুসারে সন্তান বিদেশী নাগরিক হওয়ায় প্রেসিডেন্ট হতে পারবেন না তিনি। তা-ই দেশের শাসন কাঠামোতে তার ভূমিকা কী হবে, কেমন হবে এ নিয়েও আছে জল্পনা-কল্পনা। তবে সু চি বলেছেন তার দল ক্ষমতায় গেলে প্রেসিডেন্টের চেয়েও বেশি শক্তিশালী হবে তার অবস্থান।

৫০ বছর সামরিক জান্তা শাসিত মিয়ানমারে ২০১১ সালে সেনা-সমর্থিত বেসামরিক সরকার ক্ষমতায় আসে। দেশটির বর্তমান সংবিধানও সেনাশাসকদেরই তৈরি। তারা দেশটির পার্লামেন্ট ও সরকারের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখার সব সুযোগ রেখেছেন। আজকের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলেও তা পার্লামেন্টের ৭৫ শতাংশ আসনের প্রতিনিধি চূড়ান্ত করবে। বাকি ২৫ শতাংশ আসন অনির্বাচিত সেনা কর্মকর্তাদের জন্য সংরক্ষিত রয়েছে। তাই যে দলই ক্ষমতায় আসুক, সেনাবাহিনীর আধিপত্য কমার সুযোগ আপাতত নেই।

Jui  Banner Campaign
ট্যাগ: অং সান সু চিমিয়ানমারমিয়ানমার-নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসের ‘বর্ণবাদী’ অভিযোগ অস্বীকার প্রেস্টিয়াননির

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়, ঢাকা। ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ ছাড়লেন শেখ বশিরউদ্দিন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT