চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে বিএনপিকে ‘না’ বলতে হবে: মেনন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

ঢাকা-৮ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাশেদ খান মেনন বলেছেন, ড. কামাল, আসম রব, কাদের সিদ্দিকীরা জামায়াতের দাঁড়িপাল্লায় ধানের শীষ তুলে দিয়েছে।

তার মধ্য দিয়ে ধানের শীষে যে বিষ মাখালো, সে বিষ দিয়ে তারা এ জাতিকে ধ্বংস করতে চায়। তাই নির্বাচনে রাজনীতির প্রশ্নে জামায়াতকে বাইরে রাখতে হবে। একই সঙ্গে তাদের পৃষ্ঠপোষক বিএনপিকে ‘না’ বলতে হবে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাবি ছাত্রলীগের সমাবেশে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।

Banglabid

জামায়াতি প্রার্থীদের বয়কট ও জামাতি পৃষ্ঠপোষকতা বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এ সমাবেশের আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয়ে পরে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে এসে ছাত্রলীগের নেতাকর্মীরা।

সমাবেশে টিএসসিকেন্দ্রিক বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক-সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। সমাবেশে পুলিশ প্রটোকলসহ উপস্থিত হন রাশেদ খান মেনন। তার বক্তব্যের সময় পুলিশ সদস্যরা তার কাছাকাছি উপস্থিত ছিলেন।

Reneta

রাশেদ খান বলেন, নতুন এ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি তাদের সামনে আরেকটি মুক্তিযুদ্ধের সুযোগ আজকে উপস্থিত। যুদ্ধাপরাধী জামাত-শিবির ও তাদের সহযোগী রাজনৈতিক দলগুলোকে রাজনীতি থেকে উচ্ছেদ করার মাধ্যমে এ সুযোগ পেলো তারা।

সামনের নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিতে জয়ী করার মাধ্যমে তাদেরকে এ মুক্তিযুদ্ধে জয়ী হতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ছিল। কিন্তু এদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতিতে ফিরিয়ে নিয়ে এসেছিলো।

তার স্ত্রী খালেদা তাদের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছেন। ঐক্যফ্রন্টের নামে জামাত-শিবিরকে হালাল করা হয়েছে। ঐক্যফ্রন্টের যে নমিনেশন হয়েছে, তাতে বিএনপির পরেই জামায়াতের অবস্থান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচননির্বাচনে-বিএনপিরাশেদ খান মেনন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT