চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের সময় পুলিশের মাথায় থাকবে বুলেটপ্রুফ হেলমেট

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৭:৫৬ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৮
অপরাধ, বাংলাদেশ
A A
পুলিশের নিরাপত্তা বাহিনী সড়কে অবস্থান করছে, নিরাপত্তা নিশ্চিত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় পুলিশ বাহিনীর সদস্যদের নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। এ জন্য দায়িত্ব পালনের সময় তাদেরকে বুলেটপ্রুফ হেলমেট, লেগ গার্ড ও রাইট গিয়ারের মতো সামগ্রী ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

রাজধানী ঢাকার জন্য এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদেরকে নিরাপত্তা সামগ্রীগুলোর ব্যবহার বাধ্যতামূলক করে নির্দেশ দিয়েছেন।

সরকারের নিরাপত্তা সংশ্লিষ্টদের আশঙ্কা, নির্বাচনে ব্যাপক সহিংসতা হতে পারে। এ জন্য দায়িত্ব পালনের সময় পুলিশকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

Banglabid

গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দফতরে মাসিক অপরাধ সভায় এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেয়া হয় বলে সেখানে উপস্থিত কয়েকজন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

সভায় ডিএমপি কমিশনার বলেছেন, নির্বাচনের দায়িত্ব পালনের সময় বুলেটপ্রুফ হেলমেট, লেগ গার্ড ও রাইট গিয়ার সামগ্রী বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে।

শুধু তাই নয়, দায়িত্ব পালনের সময় মোবাইলফোন ব্যবহার না করারও কঠোর নির্দেশনা দিয়ে ডিএমপি কমিশনার বলেছেন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের ছাড় দেবে না পুলিশ।

Reneta

মঙ্গলবার ডিএমপির একাধিক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, গতকাল (সোমবার) মাসিক অপরাধ সভায় পুলিশের নিরাপত্তার বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ডিএমপি কমিশনার।

সভা শুরুর প্রথম ২০ মিনিট তিনি পুলিশ সদস্যদের নিরাপত্তা নিয়েই বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে তিনি নানা দিক নির্দেশনা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিরুদ্ধে নানা হুমকির প্রসঙ্গ টেনে কমিশনার বলেছেন, সবকিছু মাথায় রেখে দায়িত্ব পালন করতে হবে। তবে নির্বাচনী আচারণবিধি যেই লঙ্ঘন করুক না কেন, তিনি যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেয়া যাবে না, দেবেন না।

অবাধ সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মেনেই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন কমিশনার।

বৈঠকে অংশ নেয়া কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়: থানা এলাকায় যখন যা ঘটবে তাৎক্ষণিকভাবে সিনিয়র কর্মকর্তাদের জানানোর পরামর্শ দেয়া হয়েছে।

কোনো তথ্য আড়াল করা যাবে না। সুঁই পরিমাণ কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন কমিশনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপি কমিশনারলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেম্বেলেকে আচরণ পাল্টাতে বলছেন ফ্রান্স কোচও

পরবর্তী

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’, রাবি শিক্ষার্থীকে মারধর

পরবর্তী

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’, রাবি শিক্ষার্থীকে মারধর

‘মিয়ানমারে ফিরে যাওয়ার চেয়ে আত্মহত্যা ভালো’

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT