চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের ভয় জয় করেছে আওয়ামী লীগ, ভোট এখন শুধু আনুষ্ঠানিকতা: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ণ ১৬, মার্চ ২০১৮
রাজনীতি
A A
ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: উন্নয়ন দিয়ে নির্বাচনের ভয় জয় করেছে আওয়ামী লীগ, ভোট এখন শুধুই আনুষ্ঠানিকতা। শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ এর রাসেল স্কয়ারে ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির দরিদ্রদের মধ্যে ১০০ রিক্সা-ভ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বিএনপির জোয়ারের দিন শেষ মন্তব্য করে তিনি বলেন: তাদের জোয়ারের দিন শেষ, বিএনপির রাজনীতিতে এখন ভাটার টান। তাদের হাজার হাজার নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেয়ার অপেক্ষায় রয়েছে। আমরা নেত্রীর সবুজ সংকেত পাইনি, তাই অপেক্ষায় আছি।

নেপালে উড়োজাহাজ বিধ্বস্তে হতাহতদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, উড়োজাহাজ দুর্ঘটনায় নেপালে নিহত ব্যক্তিদের লাশ যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।

ওবায়দুল কাদের বলেন, আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন। গত দুই দিন তিনি রাত দিন এ কাজে ব্যস্ত রয়েছেন। সব সময় খোঁজ খবর রাখছেন। কিভাবে হতাহতদের দেশে ফিরিয়ে আনা যায়-সুচিকিৎসার ব্যবস্থা করা যায় তা নিয়ে কাজ করছেন। এখন আমাদের মূল দায়িত্ব নিহতদের লাশ দ্রুত ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা। এবং দাফন সম্পন্ন করা।

গতকাল আমাদের দেশের তিন মেধাবী পরিবারে বাসায় গিয়েছিলাম। সহানুভূতি জানাতে-সহমর্মিতা জানাতে। এর মধ্যে একজন পাইলট, একজন কো-পাইলট, আর একজন শশীর বাসায়।

এসময় বিএনপির সমালোচনা করে কাদের বলেন: বিএনপির পেট্রোল বোমার গণতন্ত্রের দিন শেষ। তারা যদি আবারও ভেবে থাকে ৫ জানুয়ারি ফিরে আসবে তাহলে ভুল করবে। আগামী নির্বাচনে বিএনপি নামক বিষফোঁড়াকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে তিনি মন্তব্য করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচনলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ব্যাটিং ধসের মাঝে মিরাজের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ায় আড়াইশ পার বাংলাদেশের

আগস্ট ৬, ২০২৬

ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর দেবেন শাকিব!

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই শেখ হাসিনার সংবাদ সম্মেলন’

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় জুন মাসে বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সূরা আন-নাস কেন এত বিশেষ?

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT