চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত, কিন্তু পরিবেশ নেই: রয়টার্সকে ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪১ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আর মাত্র তিন মাস বাকি আছে, এই নির্বাচনে আমরা ‘শক্তভাবে’ অংশগ্রহণ করতে চাই। কিন্তু নির্বাচনের সেই পরিবেশ তৈরি হয়নি।

শনিবার রয়টার্সকে দেয়া একান্ত সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় আমাদের দাবিগুলো তুলে ধরব। এ দাবিগুলোর মধ্যে রয়েছে- নির্বাচনের আগেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন সময়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন।

তিনি বলেন, একটি বড় দল হিসেবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে আমাদের সকল প্রস্তুতি আছে কিন্তু নির্বাচনের পরিবেশ এবং লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন, সেই পরিবেশ তো নেই।

‘একটি দলীয় সরকারের অধীনে কখনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, আমাদের দাবি সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার’, বলেন মির্জা ফখরুল।

বিএনপি স্পষ্টভাবে আগামী জাতীয় নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হতে পারে সে পরিকল্পনার কথা তুলে ধরেছে উল্লেখ করে ফখরুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে একটি কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে।

Reneta

২০০৯ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপি ২০১৪ সালের নির্বাচন বর্জন করেছিল, যার অন্যতম কারণ ছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হওয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফখরুলবিএনপিমির্জা ফখরুলরয়টার্সসাক্ষাতকারসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT