চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের আগে এ সহিংসতা কী বার্তা দিচ্ছে?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৪১ অপরাহ্ন ১৪, নভেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

নির্বাচন ঘিরে গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দেখা গিয়েছিল উৎসবের আমেজ।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের ১৪ দলীয় জোট, বিএনপি ও তাদের জোট ঐক্যফ্রন্ট মনোনয়ন ফরম বিক্রি করেছে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে। একই সঙ্গে ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী নির্বাচন কমিশনও নির্বাচনের তারিখ সাতদিন পিছিয়েছে। এতে করে দেশের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছিল। সবাই আশা করছে, একটি উৎসবমুখর পরিবেশে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনী পরিবেশ সেভাবেই একটি উৎসবের আমেজের মধ্য দিয়ে যাচ্ছিল।

কিন্তু বুধবার ভিন্ন ঘটনা ঘটেছে। দুপুর ১২টার দিকে পুলিশ বিএনপির মিছিলে বাধা দেয় বলে অভিযোগ করেছে বিএনপি। কথা কাটাকাটি থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, নেতাকর্মী ও সমর্থকদের ওপর প্রথমে পুলিশ লাঠিচার্জ করে। মির্জা আব্বাসের মিছিল নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসার পর এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় বলে প্রত্যক্ষদর্শী জানায়। তবে পুলিশ বলেছে, বুধবার সকালে মনোনোয়ন ফরম নেওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে রাখলে তাদেরকে রাস্তা ছেড়ে দিতে বলে পুলিশ। এ নিয়ে তাদের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

উৎসবের আমেজে এমন ঘটনা কোনভাবেই কাম্য হতে পারে না। যে পক্ষেরই দোষ থাকুক এই বিষয়ে সতর্ক হওয়ার অত্যন্ত জরুরী। আমরা আশা করি, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চলমান প্রক্রিয়ায় এর আর কোন প্রভাব পড়বে না। এ ধরণের বিচ্ছিন্ন ঘটনাকে অতি দ্রুত নিয়ন্ত্রণে এনে আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নহীন রাখতে হবে। এর সঙ্গে আইশৃঙ্খলা বাহিনীকেও সতর্ক থাকতে হবে যাতে নির্বাচনী কোন ঘটনাকে কেন্দ্র করে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে কোন ধরণের উস্কানিতে পা দিলে চলবে না। তাদের আরও সহনশীল ও সতর্ক থেকে নির্বাচনের সকল দায়িত্ব পালন করতে হবে।

সামনের নির্বাচন ঘিরে যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে সারা দেশজুড়ে, তাতে যেন এসব অনাকাঙ্খিত ঘটনা কোন নেতিবাচক প্রভাব ফেলতে না পারে সে ব্যাপারে এক্ষুণি জরুরিভিত্তিতে অধিকতর সতর্কতার জন্য আমরা সকল পক্ষকে আহ্বান জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের কোচের পদ ছাড়লেন মাশ্চেরানো

এপ্রিল ১৫, ২০২৬

১১২ বলে অপরাজিত ২২৮ কুষ্টিয়ার সাইফুরের, ৬ উইকেট নুর ইসলামের

এপ্রিল ১৪, ২০২৬

অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সার পেনাল্টি আবেদন ‘অগ্রহণযোগ্য’: উয়েফা

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মনজুর আলমের বাসায় হঠাৎ হাসনাত আবদুল্লাহ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT