চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী সহিংসতার সুষ্ঠু তদন্তের দাবি জাতিসংঘ মানবাধিকার সংস্থার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ন ০৪, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
রোহিঙ্গা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং নির্বাচন পরবর্তী সহিংসতা, মামলা, গ্রেপ্তারসহ সব ধরনের হয়রানির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতিসংঘের মানবাধিকার সংস্থার মুখপাত্র রাভিনা শামদাসানি এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে রাভিনা জানান: গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের আগে, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিষয়ে আমরা অবগত আছি। নির্বাচনের দিন বেশকিছু হতাহতের ঘটনা ঘটেছে। দুঃখের বিষয় হচ্ছে বিরোধীপক্ষের ওপর প্রতিহিংসা, হামলা, খারাপ আচরণ, গণগ্রেপ্তার, হয়রানি, গুম এবং ফৌজদারি মামলা এখনও অব্যাহত রয়েছে। আইনশৃংখলা বাহিনীর সহায়তায় সংখ্যালঘুদের ওপর হামলা এবং হুমকি প্রদানের খবরও পাওয়া গেছে।

‘‘এছাড়া সাংবাদিকদের ভয়-ভীতি প্রদানসহ আক্রমণ, সম্পদের ক্ষয়ক্ষতি করার মতো ঘটনাও ঘটেছে। নির্বাচন সংশ্লিষ্ট সংবাদের কারণে সর্বশেষ দুই সাংবাদিককে ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেপ্তার করা হয়েছে। ১০ ডিসেম্বর থেকে কমপক্ষে সংবাদ সংশ্লিষ্টসহ অন্যান্য ৫৪টি ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি ইন্টারনেট নিয়ন্ত্রণের মতো ঘটনা ঘটেছে।

এসবের বাইরেও মানবাধিকারকর্মী ও প্রতিষ্ঠান, বিরোধীদলের সদস্য ও জনগণের হয়ে কথা বলতে আগ্রহীদের নিয়ন্ত্রণ করার অভিযোগ রয়েছে। পুনরায় নির্বাচনের দাবীতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা এবং ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়েরের ঘটনাও ঘটেছে।’’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমরা অবিলম্বে এসব অভিযোগের স্বাধীন, নিরপেক্ষ এবং অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় উপেক্ষা করে কার্যকর তদন্তের দাবী জানাচ্ছি। পাশাপাশি কর্তৃপক্ষকে বলবো, এসব ঘটনার পুনরাবৃত্তি বন্ধে এবং আইনশৃংখলা বাহিনী যাতে বিধি মোতাবেক তাদের ক্ষমতা প্রয়োগ করে সেদিকে যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।

Reneta

এছাড়া ওই বিবৃতিতে জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কাল দেখা হচ্ছে সিনেমা হলে’

মার্চ ২১, ২০২৬

ঈদের সকালে চ্যানেল আইয়ে শাকিবের ‘অন্তরাত্মা’

মার্চ ২১, ২০২৬

মাসব্যাপী সিয়াম সাধনার পর উৎসবময় ঈদুল ফিতর

মার্চ ২১, ২০২৬

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

মার্চ ২০, ২০২৬

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT