জনপদ

নির্বাচনী প্রচারণা শেষে লাশ হয়ে ফিরলো দুই মোটরসাইকেল আরোহী

নির্বাচনী প্রচারণা শেষে লাশ হয়ে ফিরলো দুই মোটরসাইকেল আরোহী

ফাইল ছবি

টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার রাত নয়টার দিকে উপজেলার হাকিমপুর-জশিহাটী সড়কের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার কামুটিয়া গ্রামের লাল খানের ছেলে শাওন খান (২৭) ও একই এলাকার বিল্লালের ছেলে জামিল (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শাওন ও জামিল মোটরসাইকেলে করে ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুদা খান বাহাদুরের নির্বাচনী প্রচারণা থেকে বাড়ি ফিরছিল। মোটরসাইকেলটি ওই এলাকায় পৌঁছলে তাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বিষয়:দুই মোটরসাইকেল আরোহী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…