চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী আচরণ বিধিমালার সংশোধনীকে আ.লীগ কীভাবে দেখছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ২৪, মে ২০১৮
রাজনীতি
A A

সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণায় অংশ গ্রহণের সুযোগ রেখে নির্বাচনী আচরণ বিধি সংশোধন করার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ বলেছে: ইতিপূর্বে নির্বাচন কমিশনের বিধিমালা ছিল আওয়ামী লীগের জন্য বৈষম্যমূলক। সংশোধনের ফলে এখন বৈষম্য কিছুটা হলেও কমবে।

বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান দলটির অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ।

তিনি বলেন: পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা নির্বাচনী প্রচারণায় স্থানীয়, জাতীয় কিংবা প্রাদেশিক নির্বাচনে অংশ গ্রহণ করতে পারেন, সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করতে পারেন না।

Banglabid

‘এমনকি যে এলাকায় নির্বাচন হচ্ছে সেই এলাকায় তিনি ভোটার হওয়া সত্ত্বেও ওই এলাকার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। এটিই ছিলো নির্বাচন কমিশনের ইতিপূর্বেকার আচরণ বিধি। সুতরাং এই আচরণ বিধির ব্যাপারে আমাদের আপত্তি ছিল এবং এই আচরণ বিধিটা বৈষম্যমূলক ছিল। এখন সেই বৈষম্যটা কিছুটা কাটবে কিন্তু পুরোপুরি কাটবে না।’

এর আগে বৃহস্পতিবার দুপুরে কমিশন বৈঠকে সিটি নির্বাচনের আচরণ বিধির সংশোধনীতে সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার সুযোগ রেখে প্রস্তাবনা করা হয়েছে। তবে গাজীপুর সিটি নির্বাচনে এমপিরা প্রচারণায় অংশ নিতে পারবেন না।

বিএনপি এবং খালেদা জিয়া প্রসঙ্গেও কথা বলেন হাছান মাহমুদ। তিনি বলেন: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাগারে নজিরবিহীন সুযোগ সুবিধা পাচ্ছেন। বেগম খালেদা জিয়া কোন রাজবন্দী নন। তিনি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত একজন বন্ধি। রাজবন্দী না হয়েও তিনি তার পছন্দনীয় গৃহপরিচারিকা ফাতেমাকে সাথে রাখতে পারছেন। খালেদা জিয়া কারাগারে অত্যন্ত পরিপাটি একটি রুমে থাকছেন। সেখানে টেলিভিশন, ফ্রিজ, দৈনিক সংবাদ পত্র, ব্যাক্তিগত চিকিৎসক দ্বারা সার্বক্ষনিক স্বাস্থ্য পরিক্ষা করাসহ আধুনিক সব সুযোগ সুবিধা পাচ্ছেন।

Reneta

তিনি বলেন: বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে কানাডার একটি আদালত পুনরায় রায় দিয়েছে। ২০১৩, ১৪, ১৫ সালে বিএনপি জামাত যেভাবে অগ্নি সন্ত্রাস চালিয়েছিল তা কানাডার আইন অনুযায়ী টেররিস্ট অ্যাক্টের আওতায় পড়ে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য মারুফা আকতার পপি প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগনির্বাচনী আচরণবিধিলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

নিখোঁজ ছাত্রদল নেতা সজলকে চোখ বাঁধা অবস্থায় উদ্ধার

পরবর্তী

প্রিয়াঙ্কা চোপড়ার মুখে রোহিঙ্গা শিশুদের বদলে যাওয়ার গল্প

পরবর্তী

প্রিয়াঙ্কা চোপড়ার মুখে রোহিঙ্গা শিশুদের বদলে যাওয়ার গল্প

ফাইল ছবি

ম্যারাডোনা বললেন, আর্জেন্টিনা সব ম্যাচ হারবে

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT