চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী অবকাশ আমেজ কা‌টি‌য়ে উঠ‌ছে ঢাকা

রেজাউল করিমরেজাউল করিম
১২:৩১ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

রা‌তে এসে নির্বাচনী অবকাশ আবহ কাটিয়ে উঠছে রাজধানী। নিষেধাজ্ঞার সময় শেষ না হলেও ঢাকায় কিছু গাড়ি চলতে শুরু করেছে। কিছু বাস নেমেছে, রাস্তায় চল‌ছে কিছু সিএনজি অটোরিকশাও।

দিনভর শুধু ছিলো মিডিয়া, পুলিশ, নির্বাচনী কর্মকর্তাদের গাড়ি আর অ্যাস্বুলেন্স। এখন পোল্ট্রিবাহী পিকআপও ঢুকতে শুরু করেছে ঢাকায়।

তবে ভিড় নেই কোথাও। কিছুটা ভিড় শুধু বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আর মহানগর নাট্যমঞ্চ এলাকায়। ভোটের বাক্স আর ব্যালট পেপার নিয়ে প্রিসাইডিং অফিসাররা এসে‌ছেন পুলিশ প্রহরায়। তাদের বহন করা বাসে ওই দু এলাকায় কিছুটা যানজটের মতো অবস্থা।

আর মোড়ে মোড়ে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের কিছুটা ভিড়। কিছু জায়গায় ভিড় বিজয়ের পথে থাকা মেয়র প্রার্থীদের সমর্থকদের।

রাত সোয়া ১০টায় একজন সিএনজি অটোরিকশা চালক পান্নু শেখ ব‌লেন, রাত ১২টার আগে গা‌ড়িসহ সড়‌কে নামায় নি‌ষেধ থাক‌লেও তি‌নি নে‌মে‌ছেন কারণ ‘ভাই নির্বাচন তো জমে নাই’। জমলে ঘরে বসে রেজাল্ট দেখতেন তি‌নি।

‘হাতে সময় পাইলাম তাই বের হইছি। আর নির্বাচনের ফল তো এখন জানিই,’ এরকমই কথা ছি‌লো তার।

Reneta

একইভা‌বে ২৫ এপ্রিল রাত ১২টা থেকে ২৯ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।

কিন্তু এক মোটর সাইকেল আরোহী ও ব্যবসায়ী মোস্তাক মিয়া বলেন, নির্বাচন শেষের সঙ্গে আইনের কার্যকারিতা তো দুপুরেই শেষ হয়ে গেছে। চিন্তা ছিলো রাতে ঘরে বসে নির্বাচনের ফলাফল দেখবো। কিন্তু সেটা তো শেষ। এখন ছোট একটা কাজ আছে, সেটা শেষ করতে যাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাসিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে উঠে এমবাপে বললেন ‘ঠিক’ আছি

জুলাই ১০, ২০২৬
Teesta water

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

জুলাই ১০, ২০২৬

মেহেরপুরে করলার চাষে ভালো ফলনেও, দাম নিয়ে হতাশ চাষি

জুলাই ১০, ২০২৬

মরক্কোর বিদায়ে হতাশ, ফ্রান্সের জয়ে উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা

জুলাই ১০, ২০২৬

দেশে পরিবর্তন আসেনি, শুধু দুর্নীতিবাজদের হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT