চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনকে সামনে রেখে যুদ্ধাপরাধীরা নতুন রূপে আর্বিভূত হয়েছে: ঢাবি ভিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৮
শিক্ষা
A A

৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে কতগুলো দল-উপদল, গোষ্ঠী তৈরি হয়েছে; যাদের মধ্যে যুদ্ধাপরাধী, তাদের সাথে সংগঠিত কিছু মানুষ এবং মানবতাবিরোধী অপরাধীদের ছত্রছায়ায় লালিত-পালিত কিছু মানুষ রয়েছে৷

বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে তারা মহান বিজয়ের এই মাসকে কলঙ্কিত করছে। নতুন মাত্রা ও নতুন পরিচয়ে তাদের আত্মপ্রকাশ ঘটা শুরু হয়েছে। নির্বাচনকে সামনে রেখে যুদ্ধাপরাধীরা নতুন রূপে আর্বিভূত হয়েছে

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান৷ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়৷

এর আগে ১৪ ডিসেম্বরের প্রথম প্রহরে ফজলুল হক মুসলিম হল কর্তৃক আয়োজিত মোমবাতি প্রজ্জ্বলন ও স্মরণসভায়, শহীদদের প্রতি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা প্রদর্শন করা হয়। সেখানে উপাচার্যসহ শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

আলোচনাসভায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপাচার্য বলেন, ‘পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে দেশটি একটি সাম্প্রদায়িক চরিত্র ধারণ করেছিল৷ বাঙালি জনগোষ্ঠীর ওপর শুরু হলো নিপীড়ন ও বৈষম্যমূলক আচরণ। শ্রেণিকক্ষে এবং শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় বুদ্ধিজীবীরা পাকিস্তান রাষ্ট্রের দুষ্ট চরিত্র ব্যাখ্যা করতে শুরু করেন৷ তাঁরা ন্যায্যতা ও সাম্যের ভিত্তিতে একটি অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের কথা বলেন। ঠিক এই মুহূর্তেই বঙ্গবন্ধু শেখ মুজিব একটি অসাম্প্রদায়িক চেতনাভিত্তিক রাজনৈতিক দল আওয়ামী লীগ গঠন করেন।

তিনি বলেন: বায়ান্নোর ভাষা আন্দোলনের সময়ে সংস্কৃতির ওপর আঘাত এলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা একটি ভিন্ন ধরনের অবস্থান নিয়েছিলেন। কারা মানুষের মনস্তাত্ত্বিক জগতে পরিবর্তন এনে মুক্তিযুদ্ধে যোগ দিতে উদ্বুদ্ধ করছেন, পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তারা তাদের চিহ্নিত করে হত্যার সিদ্ধান্ত নেন একাত্তরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এই কাজে আল বদর, আল শামস বাহিনীকে এজেন্ট হিসেবে নিয়োগ করা হয়। মূল পরিকল্পনাকারী ছিলেন ইন্টেলিজেন্স উইং-এর প্রধান রাও ফরমান আলী।

Reneta

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, শহীদ অধ্যাপক গিয়াসউদ্দীন আহমদের বোন সাজেদা বানু, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভিসিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ড. ইউনূস-নুরজাহানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

জুন ৮, ২০২৬

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ, মূল বেতন ৩২ হাজার টাকা

জুন ৮, ২০২৬

কিশোরগঞ্জে বজ্রপাতে পুরোহিতের মৃত্যু

জুন ৮, ২০২৬

ইরান যুদ্ধ ও নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সাক্ষাৎকার

জুন ৮, ২০২৬

মার্কিন অনুরোধ উপেক্ষা করে বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT