চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনকে সামনে রেখে আবারও সেই পুরনো শঙ্কা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৩৬ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেও এ বিষয়ে যে শঙ্কা ছিল তা আবারও প্রমাণিত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায়। ক্ষমতাসীন আওয়ামী লীগ উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা রাজশাহীর জনসভায় আন্দোলনের হুমকি দিয়েছেন।

এমনকি তাদের দাবি না মানা হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলেও জানিয়েছেন।

জনসভায় হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: আন্দোলনের মাধ্যমেই জাতীয় ঐক্যফ্রন্টের দাবি আদায় করতে হবে। এখন সংকট আরও কঠিন, আরও ভয়াবহ।

একই সুরে কথা বলেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্য নেতারাও। তারা বলেছেন: দাবি না মানলে লংমার্চ, রোডমার্চ হবে, জনসভা হবে, নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা হবে, লড়াই হবে, গণতন্ত্রের মুক্তি, খালেদা জিয়াকে মুক্ত করা হবে। এছাড়া জনসভায় তফসিল পেছানোসহ নানা বিষয়ে নিজেদের অভিযোগ ও দাবি তারা তুলে ধরেছেন।

আমরা এর আগেও বলেছি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও কথা বলে তফসিল ঘোষণা করা হোক। সেটা হয়নি। এখন আমরা আশা করি, তফসিল যেহেতু ঘোষণা হয়েই গেছে এখন আর আন্দোলন বা হুঁশিয়ারির বদলে সবাই উৎসবমুখর পরিবেশে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুক। নির্বাচন কমিশন সেই পরিবেশ নিশ্চিত করুক।

একইসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টসহ অন্যান্য বিরোধী দল ও জোট সমূহের সকল যৌক্তিক দাবি পূরণে সরকার আরও আন্তরিক হবে বলেও আমরা আশা করি। কারণ, নির্বাচনকে সামনে রেখে আন্দোলন এবং এ জাতীয় হুমকি যেমন কাম্য নয়, ঠিক তেমনি সরকারের পক্ষ থেকে বিরোধী দল সমূহের দাবি না মানার প্রবণতাও জনগণ আশা করে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্যফ্রন্টজাতীয় ঐক্যফ্রন্টমনোনয়নসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মধ্যরাতে ভেঙে যাচ্ছে শ্রীলংকার সংসদ, জানুয়ারিতে নির্বাচন

পরবর্তী

রাবিতে শিবির সন্দেহ শিক্ষার্থীকে জিম্মি করে ‘মুক্তিপণ’ আদায়

পরবর্তী

রাবিতে শিবির সন্দেহ শিক্ষার্থীকে জিম্মি করে ‘মুক্তিপণ’ আদায়

মেলবোর্নে সন্ত্রাসী হামলা: এখন পর্যন্ত যা জানা গেছে

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT