চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনকে সামনে রেখে অস্ত্রের ব্যবহার বেড়েছে তিন পার্বত্য জেলায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

নির্বাচনকে সামনে রেখে তিন পার্বত্য জেলায় অস্ত্রের ব্যবহার বেড়েছে বলে জানিয়েছে প্রশাসন। পাহাড়ে সক্রিয় থাকা চারটি সশস্ত্র গোষ্ঠী অস্ত্রের মজুদ বাড়িয়েছে বলেও আশঙ্কা তাদের। এ বিষয়ে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী।

অপার সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য তিন জেলা। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানের পাহাড়, ছড়া, ঝর্ণা, দীঘি আর সবুজ সহজেই আকর্ষণ করে পর্যটকদের।

পাহাড়ের ভাঁজে ভাঁজে প্রকৃতির অপরূপ খেলার সঙ্গে মিশে আছে অন্য এক গল্প। সেই গল্প গা শিউরে ওঠার, সেই গল্প-অন্ধকারের।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গত পাঁচ বছরে চট্টগ্রামে অস্ত্র উদ্ধার করা হয়েছে ৪ শ’ ৩৪টি। গুলি উদ্ধার হয়েছে ৭ হাজার চারশ’ ১৬টি। আর তিন পার্বত্য জেলায় উদ্ধার হয়েছে আরো পাঁচশ’ আধুনিক অস্ত্র ও ১৫ হাজার রাউন্ডের বেশি গুলি।

রাঙ্গামাটি জেলায় ৫১ শতাংশ পাহাড়ী আর ৪৯ শতাংশ বাঙালি। ২০১৪ সালের নির্বাচনে জন সংহতি সমিতি নেতা উষাতন তালুকদার ৫৩টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রে পেয়েছিলেন ৯০ শতাংশের বেশি ভোট, আর প্রায় শতভাগ ভোট পান ১৪টি কেন্দ্র থেকে। ধারণা করা হচ্ছে অবিশ্বাস্য এমন ফলাফলের পেছনে রয়েছে অস্ত্রের ব্যবহার।

৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে ইউপিডিএফ-মূল, ইউপিডিএফ-গণতান্ত্রিক, জেএসএস-মূল, জেএসএস-সংস্কার এই সক্রিয় চারটি গ্রুপ।

Reneta

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনতিন পার্বত্য জেলানির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণে জন্ম নেয়া শিশুর দায়িত্ব জেলা প্রশাসনের: ধর্ষককে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT