বাংলাদেশ

নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীলতা ছড়াতে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের রাজনৈতিক নেতারা বই উপহার ও আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীলতা ছড়াতে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী।. Channel i News – চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, দুই বছর পর নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক হামলার মতো অপতৎপরতা চালাচ্ছে। তবে, সরকার এসব তৎপরতা মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে।
সকালে সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ( ইমজা) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মন্ত্রী।
ড. একে আব্দুল মোমেন আরও বলেন, ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে ‘নাম্বার ওয়ান’। এদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে; এমনকি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে আর্থিক সহায়তাও করছে, যা অন্যান্য দেশে বিরল।
সাম্প্রদায়িক হামলার ইস্যুতে বাংলাদেশ সরকারের পদক্ষেপকে অত্যন্ত উত্তম বলে জানিয়েছেন ভারত। ভারতের অনেক স্থানে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করলেও তাদের অনেকেই বানোয়াট প্রচারণা করেছে।
তবে ভারত সরকার প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে বলে জানান মন্ত্রী।
বিষয়:নির্বাচনপররাষ্ট্রমন্ত্রীসাম্প্রদায়িক হামলা
প্রতিবেদক

সাদিকুর রহমান সাকী

জেলা প্রতিনিধি, সিলেট

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…