চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনকে সামনে রেখে সহিংসতা কাম্য নয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:০৯ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন স্থানে প্রার্থীদের প্রচারণার গাড়িবহরে হামলার খবর এখন প্রায় প্রতিদিন সংবাদমাধ্যমের প্রধান শিরোনাম হয়ে উঠছে। ক্রমাগতভাবে আসছে এসব সহিংসতার খবর।

বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের তীর ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে তারাই এসব করছে, নিশ্চিতভাবে এমনটা বলা যাচ্ছে না। অনেক জায়গায় বিএনপি নেতাকর্মীরাও সহিংসতায় জড়িয়ে পড়ছেন বলে গণমাধ্যমে প্রকাশ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার মধ্যদিয়ে বড় ধরণের সহিংসতা শুরুর পর ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামালের গাড়িতেও হামলা হয়েছে।

Banglabid

এছাড়া নোয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রার্থী জয়নুল আবদীন ফারুকের গাড়িবহরেও আজ (রবিবার) হামলা হয়েছে।

দেশজুড়ে অহরহ এসব সহিংসতার ঘটনা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। নির্বাচনকে সামনে রেখে এমন সহিংসতার ঘটনা কোনোভাবেই আমাদের কাম্য নয়। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল পক্ষকে সহিংসতার পথ থেকে ফিরে আসতে হবে। একইসঙ্গে নির্বাচন কমিশনকে আরও কার্যকর ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। সকল রাজনৈতিক দলকে এই মাসের অর্জনের গুরুত্বকে স্মরণ রাখতে হবে। বিজয়ের চেতনায় উদ্ভাসিত হয়ে সবাই সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলেই আমাদের বিশ্বাস। সকল সহিংসতা বর্জন করে ৩০ ডিসেম্বরের ভোটগ্রহণকে সুষ্ঠু ও স্বার্থক করে তুলতে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সংশ্লিষ্টদের আমরা আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনসম্পাদকীয়সহিংসতাহামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছায়ানটের ‘হাজারো কণ্ঠে দেশগান’

পরবর্তী

বর বেশে অভিনেতা সিয়াম

পরবর্তী

বর বেশে অভিনেতা সিয়াম

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

সর্বশেষ

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT