চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি চরমভাবে ব্যর্থ হয়েছে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৯
রাজনীতি
A A
হাসিনাকে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি দেশে-বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন: নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব থাকে না। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি একদিকে বিদেশি বন্ধু হারিয়েছে। অন্যদিকে আস্থা হারিয়েছে দেশের মানুষের।

আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে মন্ত্রী বলেন: তারা নির্বাচনে অংশ নেবে কিনা সেটা তাদের নিজস্ব ব্যাপার।

নির্বাচনে বিএনপি অংশ না নিলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কারণে দলের মধ্যে বিরূপ প্রভাব পড়বে কী না সে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন: বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ১৭ জন বিদ্রোহী প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত দুইজন ছিল। একটি বড় দলের জন্য এটা কিছুই না। উপজেলা নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী থাকবে না।

মন্ত্রী জানান: কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। এছাড়া মেঘনা ও গোমতী সেতুর ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী মার্চ মাসের যে কোন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁচপুর সেতুর উদ্বোধন করবেন। অপর দুইটি সেতু আগামী জুন জুলাই মাসে উদ্বোধনের সম্ভাবনার কথাও জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক তুরস্কের

জুলাই ২৯, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-২৩: আন্দোলন থামাতে তুলে নেওয়া হয় ৬ সমন্বয়ককে

জুলাই ২৯, ২০২৬

হিউম্যানয়েড রোবট আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র?

জুলাই ২৯, ২০২৬

মৌমাছি বনাম ChatGPT, চেতনার নতুন বিতর্ক

জুলাই ২৯, ২০২৬

বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাডফায় রাব্বানীর ‘ছুরত’ ও ‘আনটাং’

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT