নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগে আট কোটি টাকাসহ ব্যবসায়ী আটক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগে প্রায় আট কোটি টাকাসহ আলী হায়দার নামের এক ব্যবসায়ীকে আটকের দাবি করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে মতিঝিলের সিটি সেন্টার থেকে তাকে আটক করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন: আলী হায়দার মতিঝিলের একটি আমদানি রফতানিকারী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের এমডি।
তার কাছ থেকে নগদ প্রায় ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক জব্দ করা হয়। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।
এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







