চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনকালীন সরকার প্রশ্নে অনড় অবস্থানে আওয়ামী লীগ-বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ন ০৩, মে ২০১৭
রাজনীতি
A A

জাতীয় নির্বাচনের দেড় বছরেরও বেশি সময় আগে থেকেই নির্বাচনকালীন সরকার নিয়ে উত্তপ্ত রাজনীতি। ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, শেখ হাসিনার সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে এবং তাতে বিনপিকেও আসতে হবে।

আর বিএনপির বক্তব্য, লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া আগামী নির্বাচন হবে না। নির্বাচনকালীন সময়ে সহায়ক সরকার প্রয়োজন হবে। এবিষয়ে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বানও জানানো হয়। নির্বাচনকে ঘিরে দেশের বৃহৎ দুই রাজনৈতিক দলের পরস্পরবিরোধী এই অবস্থান শঙ্কা জাগাচ্ছে।

বুধবার মেট্রোরেল প্রজেক্ট ২, ৪, ৫ এর ‘কন্ট্রাক্ট প্যাকেজের’ চুক্তি স্ই অনুষ্ঠান শেষে সংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপির সহায়ক সরকারের দাবির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই বিএনপি ছলচাতুরি করছে।

এদিনেই ২০ দলীয় জোটের অন্যতম শরিক কল্যাণ পার্টি আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া আগামী নির্বাচন হবে না। নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে আলোচনার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

রাজধানীর তোপখানা সড়কে জাতীয় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘রাজনীতিতে গুণগত পরিবর্তন ও আগামী নির্বাচন’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

Reneta

নির্দলীয় সরকারের অধীনে না হওয়ায় দশম সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে একাদশ সংসদ নির্বাচনেও আপত্তি তাদের।

নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০১৪ সালের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়, টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে দলটি।

নির্বাচন প্রসঙ্গ তুলে ধরে ওবায়দুল কাদের আজ অভিযোগ করেন, “তাদের (বিএনপি) ভেতরে নির্বাচন ভীতি কাজ করছে। প্রতিবারই নির্বাচনের আগে তারা কথা চালাচালির রাজনীতি শুরু করে। এবারও তাই করছে। ” বিএনপিকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ছলচাতুরি করে করে কোনো লাভ হবে না! শেখ হাসিনার সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আপনাদের (বিনপিকে) আসতে হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম হুঁশিয়ারী দিয়ে বলেছেন, বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয় ঘরে তুললেও একাদশ সংসদ নির্বাচনে তা হবে না। তিনি বলেন, “আপনারা রেফারি-লাইন্সম্যানসহ সবাই অত্যন্ত সুন্দরভাবে খেলবেন, গোল দিয়ে যাবেন, আর আমাদের খেলতে দেবেন না- এই খেলা হবে না। এক তরফা খেলা হবে না, লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া খেলা হবে না।”

“আপনাদের অধীনে নির্বাচন হওয়া কঠিন, এটা প্রমাণিত হয়ে গেছে। সহায়ক সরকার প্রয়োজন হবে নির্বাচনকালীন সময়ে,” বলেন মির্জা ফখরুল। সেই নির্বাচনকালীন সরকারের গঠন-কাঠামো নিয়ে আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

“দেশ যখন উন্নয়নে মহাসড়কে হাঁটছে; তখন বিএনপি দেশে আবারো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।” বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্দলীয় সরকারের দাবি এবং নির্বাচন ঠেকাতে ওই সময় বিএনপির আন্দোলনে ব্যাপক সহিংসতা হয়। নির্বাচনের দিনেই সহিংসতায় নিহত হন ২২ জন। নির্বাচনপূর্ব সহিংসতার দিক থেকেও সেই নির্বাচন অতীতের রেকর্ড ছাড়িয়ে গিয়েছিলো।

এর পর সরকারের প্রথম বর্ষপূর্তীর দিন থেকে আবারও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগের দাবিতে সারাদেশে লাগাতার অবরোধ ও হরতালের কর্মসূচি ঘোষণা করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। টানা তিন মাসের এই কর্মসূচিতে গাড়িতে অগ্নিসংযোগসহ ব্যাপক সহিংসতার ঘটনায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়৷

বিএনপি নির্বাচনকালীন সহায়ক সরকারের যে দাবি তুলেছে, তার কোন অস্তিত্ব সংবিধানে নেই বলে বুধবার মন্তব্য করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ নেতার এই বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, “আপনারা (সরকার) বলছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন করতে হবে। সংবিধান তো আপনি ভেঙে-কেটে-ছুড়ে ছিন্ন-ভিন্ন করে এখন যেটা তৈরি করেছেন, সেটা তো সংবিধান না, আপনারদের মনগড়া একটা কাগজ তৈরি হয়েছে।”

মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও বলেছেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না তারা।

আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থী প্রায় চূড়ান্ত বলে সোমবার জানান ওবায়দুল কাদের। এর জবাবে মঙ্গলবার মির্জা ফখরুল বলেন, সহায়ক সরকার ও নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত থাকলে যেকোন সময় বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি বলেন, ৩০০ প্রার্থী নয় বিএনপির ৯০০ প্রার্থী নির্বাচনের জন্য প্রস্তুত।

তিনি আরও বলেন, সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বোঝা যাবে জনগণ তাদের (আওয়ামী লীগ) কোন পর্যায়ে নিয়ে যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগআওয়ামী লীগ-বিএনপিবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হবে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ভোজ্যতেলের ঘাটতি মেটাতে সম্ভাবনাময় ভোলার সরিষা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

দিনাজপুরের ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি ঝুঁকিপূর্ণ 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT