বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি নির্বাচনকালীন সরকার নিয়েও সরকারের আন্তরিক হওয়া উচিত।
রোববার ২০ দলীয় জোটের শরীক খেলাফতে মজলিসের নবম অধিবেশনে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের জন্যই ২০ দলীয় জোট গঠন করা হয়েছিল সেই গণতন্ত্র উদ্ধারেই ২০ দলীয় জোট এখন কাজ করছে।
বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ এনে তিনি বলেন, দেশে কোনো আইনের শাসন নেই।







