চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনকালীন সরকার অক্টোবরের শেষ দিকে: কাদের

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৩:৫৫ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: নির্বাচনকালীন সরকার অক্টোবরের শেষ দিকে গঠিত হবে। সরকার ছোট আকারের হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। যেসব সংস্থা, মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন এর সাথে জড়িত তারা তখন নির্বাচন কমিশনের অধীনে থাকবে। সরকার সহযোগিতা করবে।

বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে ওবায়দুল কাদের রচিত উপন্যাস অবলম্বনে নির্মিতব্য পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘গাঙচিল’ এর শুভ মহরত অনুষ্ঠান হয়। সেখানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: নির্বাচন আসলে অনেক রকমের খেলার বিষয় সামনে চলে আসে। নির্বাচন যখন আসে তখন অনেক বিষয় মাথাচাড়া দিয়ে ওঠে, অনেক খেলা জমে ওঠে। এতে নির্বাচনের কোনো ক্ষতি হবে না।

স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে আদালতে একটি রিট হয়েছে এবং তাতে তফসিল ঘোষণা স্থগিত চাওয়া হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: নির্বাচন যথাসময়ে যথারীতি সংবিধানসম্মতভাবে হবে। এক্ষেত্রে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই ।

‘বিএনপি আর সরকার কিংবা আদালতের দিকে চেয়ে না থেকে কঠোর আন্দোলনে যাবে। এক মাসের মধ্যেই দেশে বড় পরিবর্তন হবে’, বিএনপি নেতা মওদুদ আহমদের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কদের বলেন: মিডিয়ায় আমরা দেখেছি তারা বলেছে এক মাসের মধ্যে তারা বাংলাদেশের পরিবর্তনের স্বপ্ন দেখছে। তাদের স্বপ্নের সঙ্গে জনগণের কোনো সংযোগ নেই। জনগন যদি সাড়া না দেয় তাহলে তারা আন্দোলন করবে কিভাবে?

‘তারা ১০ বছর ধরেই তো আন্দোলনের কথা বলছে। ১০ বছরে ধরে তারা যা পারেনি, দুই মাসে তারা তা পারবে না। আইনের প্রতি তাদের অনাস্থা চির জীবন ছিল। তারা আইন মানে না, সংবিধান মানে না। বিএনপির অপর নাম মানি না, মানবো না।’

Reneta

ওবায়দুল কাদের বলেন: বিদেশিদের কাছে কান্নাকাটি পর্ব শেষ করে তারা জাতিসংঘের কাছে নালিশ করল, কান্নাকাটি করল, আমাদের দেশের জনগণকে ছোট করল, গণতন্ত্রকে অপমান করল। তারা বলল তাদেরকে জাতিসংঘ মহাসচিব আমন্ত্রণ করেছে। জাতিসংঘের মহাসচিব তখন ঘানায়। বিএনপি নেতারা জাতিসংঘ অফিসের নিচে যেয়ে বারবার অনুরোধ করে নিচের পর্যায়ের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলের সাথে বৈঠক করেছে। কেউ তাদের দাওয়াত করেনি, কোন লিখিত আমন্ত্রণপত্র তাদের কাছে ছিল না। লবিস্ট নিয়োগ করে তারা টাকা দিয়ে আলোচনার ব্যবস্থা করেছে। তারা তৃতীয় সারির একজন কর্মকর্তার সাক্ষাৎ লাভ করেছে। জাতিসংঘ মহাসচিবের নামে যারা মিথ্যা আমন্ত্রণের সংবাদ পরিবেশন করে, তাদের বাংলাদেশের মানুষকে ব্ল্যাকমেল করার দিন শেষ হয়ে গেছে।

জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন: যেহেতু সেনাবাহিনী সরকারের অধীনে থাকবে তাই সেনা মোতায়েনে নির্বাচন কমিশন সরকারকে অনুরোধ করতে হবে এবং সরকারের যদি মনে করে তাহলে স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রয়োজন অনুযায়ী সময়ের নিরিখে সেনাবাহিনী মোতায়েন করবে।

ওবায়দুল কাদের রচিত উপন্যাসের অবলম্বনে নির্মিতব্য ‘গাঙচিল’ চলচ্চিত্রের শুভ মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরনির্বাচননির্বাচনকালীন সরকারলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT